আজ ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ও ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ২৭শে সফর, ১৪৪৮ হিজরি

আজমতের পক্ষে নির্বাচনী মাঠে চলচ্চিত্র সমিতি

  • In বিনোদন
  • পোস্ট টাইমঃ ২২ মে ২০২৩ @ ১২:৩৫ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২২ মে ২০২৩@১২:৪৫ অপরাহ্ণ
আজমতের পক্ষে নির্বাচনী মাঠে চলচ্চিত্র সমিতি

বিডিহেডলাইন্স ডেস্ক :

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে এবার মাঠে নামলেন চলচ্চিত্র সমিতির আওয়ামী পক্ষের নায়ক নায়িকারা। আজ দিনভর তার আজমত উল্লার পক্ষে নৌকা প্রতীক নিয়ে ভোট চাইলেন সাধারণ মানুষের কাছে।

চিত্রনায়ক ফেরদৌস, শিল্পী সমিতির সাধারণ সম্পাদক নিপুন আক্তার ও চিত্রনায়িকা মাহিয়া মাহি নৌকার পক্ষে ভোট চেয়েছেন। রোববার তারা মহানগরের ধীরাশ্রম, জয়দেবপুর, চান্দনা চৌরাস্তা ও কোনাবাড়ী এলাকার বিভিন্ন স্পটে গাড়িতে শামিয়ানা টাঙিয়ে উৎসুক জনতার উদ্দেশ্যে বক্তব্য দেন।

এ সময় চিত্র নায়ক ফেরদৌস বলেন, ঢাকার সঙ্গে গাজীপুরের যোগাযোগ ব্যবস্থার যে উন্নয়ন হয়েছে বাংলাদেশের আর কোনো শহরের এমন উন্নয়নের ছোঁয়া লাগেনি। আর গাজীপুরের এ উন্নয়ন আরও বেশি জরুরি। কারণ মিল ফ্যাক্টরি, সব কিছু গাজীপুরে। এই উন্নয়নের রূপরেখা অব্যাহত রাখতে আজমত উল্লা খানের বিকল্প নাই।

তিনি আরো বলেন, গাজীপুরের উন্নয়ন মানে বাংলাদেশের উন্নয়ন। গাজীপুরকে স্মার্ট ও ডিজিটাল শহর হিসেবে তৈরি করতে হবে। সবার হাতে হাতে যে মোবাইল ফোন রয়েছে এর মাধ্যমে সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে হবে। ফেরদৌস বলেন- ২৫ তারিখ সারা দিন নৌকা মার্কায় ভোট দিন।

তিনি বলেন, নৌকার জয় মানে আমাদের জয়, আওয়ামী লীগের জয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জয়। শেখ হাসিনার নির্বাচিত প্রার্থী আজমত উল্লা খানের জয়। এ বিজয় হবে গাজীপুর বাসীর।

পরে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক চিত্রনায়িকা নিপুন সবার কাছে আজমত উল্লা খানের নৌকা প্রতীকে ভোট দিতে সকলের সমর্থন কামনা করেন।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ