আজ ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ও ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ২৮শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

বিশ্বকাপ জিতে জানলেন বাবার মৃত্যুর খবর

বিশ্বকাপ জিতে জানলেন বাবার মৃত্যুর খবর

।।ইন্টারন্যাশনাল ডেস্ক।।

নারী ফুটবল বিশ্বকাপের ফাইনালে একমাত্র গোল করে স্পেনকে জয় এনে দেন দলের অধিনায়ক ওলগা কারমোনা। আর এই খেলার পরই তাকে দেয়া হয়েছে বাবার মৃত্যুর সংবাদ। কারমোনার (২৩) একমাত্র গোলে ইংল্যান্ডকে হারিয়ে নারী বিশ্বকাপ জিতে নিয়েছে স্পেন।

রিয়েল মাদ্রিদের লেফট ব্যাক কারমানোর বাবা দীর্ঘদিন অসুস্থতায় ভুগে শুক্রবার মারা যান। সোস্যাল মিডিয়ায় কারমোনা লিখেছেন, ‘আমি জানি তুমি আমাকে আজ রাতে দেখেছ আর তুমি গর্বিত হয়েছ। শান্তিতে থেক বাবা।’এই বার্তার সঙ্গে জয়ী মেডেলে চুমু খাওয়ার একটি ছবিও পোস্ট করেছেন তিনি।

স্প্যানিশ ফুটবল অ্যাসোসিয়েশন (আরএফইএফ) সোস্যাল মিডিয়ায় লিখেছে, ওলগা কারমোনার বাবার মৃত্যুতে আরএফইএফ শোকাহত। বিশ্বকাপ ফাইনালের পর এই ফুটবলার দুঃখজনক খবরটি পান।

আরএফইএফ এর বার্তায় আরও লেখা হয়েছে, ‘আমরা গভীর দুঃখের মুহূর্তে ওলগা এবং তার পরিবারকে আমাদের আন্তরিক শুভেচ্ছা জানাই। আমরা তোমাকে ভালোবাসি, ওলগা, তুমি স্প্যানিশ ফুটবল ইতিহাস।’

বিশ্বকাপে স্পেনের সাতটি খেলার মধ্যে পাঁচটি শুরু করেছিলেন কারমোনা। স্প্যানিশ মিডিয়া রেলেভো জানিয়েছে, ফাইনালে কারমানোর মনোযোগ ধরে রাখতে তাকে বাবার মৃত্যুর খবর না দেয়ার সিদ্ধান্ত নেয় তার পরিবার ও বন্ধুরা। তাকে সমর্থন জানাতে শনিবার অস্ট্রেলিয়ায় পৌঁছান তার মা এবং ভাই।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ