আজ ও এবং

কাহালু পৌরসভায় ৩৬ কোটি ৬৪ লক্ষ ৩৮ হাজার টাকার বাজেট ঘোষণা

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ 25th June 2023 @ 10:56 pm ও লাস্ট আপডেটঃ 25th June 2023@10:57 pm
কাহালু পৌরসভায় ৩৬ কোটি ৬৪ লক্ষ ৩৮ হাজার টাকার বাজেট ঘোষণা
ছবি- বিডিহেডলাইন্স

।।কাহালু বগুড়া।।

গতকাল রবিবার দুপুরে বগুড়ার কাহালু পৌরসভার ২০২৩-২৪ অর্থ বছরে ৩৬ কোটি ৬৪ লক্ষ ৩৭ হাজার ৪’শ ১৪ টাকা ৪৩ পয়সা। উন্মুক্ত বাজেট পৌরসভার সভাকক্ষে ঘোষনা করেন এবং বাজেট সভায় সভাপতিত্ব করেন পৌরমেয়র আলহাজ্ব মোঃ আব্দুল মান্নান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর সচিব কার্তিক চন্দ্র। বাজেট সভায় সঞ্চালনা করেন পৌর নিবার্হী কর্মকর্তা মোঃ এখলাস হোসেন ।

উক্ত উন্মুক্ত বাজেট সভায় উপস্থিত ছিলেন কাউন্সিলর হাফেজ মোঃ নজরুল ইসলাম (সাইফুল), প্যানেল মেয়র ও কাউন্সিলর মোঃ ইউসুফ আলী, কাউন্সিলর মোঃ শাহজাহান আলী, কাউন্সিলর মোঃ দেলোয়ার হোসেন বাদল, কাউন্সিলর মোঃ জাহিদুর রহমান, কাউন্সিলর মোঃ মোজাম্মেল হক, কাউন্সিলর মোঃ আব্দুল আলিম, কাউন্সিলর মোঃ ইব্রাহিম আলী এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর মোছাঃ আসমা বেগম, মোছাঃ রশিদা আক্তার বাবলী, শ্রীমতী শিউলী রাণী দেবসহ প্রমুখ।

উল্লেখ্য যে উন্মুক্ত বাজেট সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, পৌরসভার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন ।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ