আজ ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ও ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ২৬শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

বৃহস্পতিবার থেকে এইচএসসি পরীক্ষা শুরু দিনাজপুরে পরীক্ষার্থী ১,১০,৮৯০ জন

  • In শিক্ষা, সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ১৬ আগস্ট ২০২৩ @ ০৮:৩৬ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১৬ আগস্ট ২০২৩@০৮:৩৬ অপরাহ্ণ
বৃহস্পতিবার থেকে এইচএসসি পরীক্ষা শুরু দিনাজপুরে পরীক্ষার্থী ১,১০,৮৯০ জন

রফিক প্লাবন
দিনাজপুর।।

আগামীকাল বৃহস্পতিবার (১৭ আগস্ট) থেকে শুরু হচ্ছে চলতি বছরের এইচএসসি পরীক্ষা। দিনাজপুর শিক্ষা বোর্ডের অধিনে এবার ২০৫টি কেন্দ্রের পরীক্ষায় অংশ নেবেন ১ লাখ ১০ হাজার ৮৯০ জন পরীক্ষার্থী। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা গ্রহনের জন্য বোর্ড কর্তৃপক্ষ সকল পদক্ষেপ চুড়ান্ত করেছেন।

দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. তোফাজ্জুর রহমান জানান, আগামীকাল (১৭ আগস্ট) থেকে শুরু হওয়া ২০২৩ সালের এইচএসসি পরীক্ষায় দিনাজপুর শিক্ষা বোর্ডের অন্তর্গত ৮টি জেলায় ৬৬৩টি কলেজের ১ লাখ ১০ হাজার ৮৯০ জন পরীক্ষায় অংশ নেবেন। এর মধ্যে ৫৪ হাজার ৫১৯ জন ছাত্র ও ৫৬ হাজার ৩৭১ জন ছাত্রী। এইচএসসি পরীক্ষা শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে গ্রহনের লক্ষ্যে সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সাথে জেলা ও উপজেলা প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষ দায়িত্ব পালন করবেন। যেকোন ধরনের সমস্যা দুর করতে বোর্ড কর্তৃপক্ষ তাৎক্ষনিক ব্যবস্থা গ্রহন করার লক্ষ্যে সব ধরনের পদক্ষেপ নিয়েছেন। তিনি সুষ্ঠু ভাবে পরীক্ষা গ্রহনের জন্য পরীক্ষার্থী ও অভিভাবকদের প্রতি অনুরোধ জানিয়েছেন।

জানা গেছে, মোট পরীক্ষার মধ্যে বিজ্ঞান শাখায় ২৬ হাজার ২৯১ জনের মধ্যে ১৩ হাজার ৯৪৯ জন ছাত্র ও ১২ হাজার ৩৪২ জন ছাত্রী। মানবিক শাখায় ৭৪ হাজার ৫২ জনের মধ্যে ৩৪ হাজার ৯৭ জন ছাত্র ও ৩৯ হাজার ৯৫৫ জন ছাত্রী। ব্যবসায় শিক্ষা শাখায় ১০ হাজার ৫৪৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৬ হাজার ৪৭৩ জন ছাত্র ও ৪ হাজার ৭৪ জন ছাত্রী।

পরীক্ষা নিয়ন্ত্রক জানান, ১ লাখ ১০ হাজার ৮৯০ জন পরীক্ষার্থীর মধ্যে ৯৫ হাজার ৯৪১ জন নিয়মিত, ২৫৫ জন জিপিএ উন্নয়ন, ১৪ হাজার ৬৮৮ জন অনিয়মিত এবং ৬ জন প্রাইভেট পরীক্ষার্থী রয়েছেন। এইচএসসি পরীক্ষায় ১ বিষয়ে ১০ হাজার ৬৫৫ জন, ২ বিষয়ে ২ হাজার ৫৪০ জন এবং সকল বিষয়ে ৯৭ হাজার ৬৯৫ জন পরীক্ষার্থী রয়েছেন।

পরীক্ষা নিয়ন্ত্রক আরো জানান, রংপুর জেলার ৪১টি কেন্দ্রে ২৩ হাজার ৯৮২ জন, গাইবান্ধায় ৩০টি কেন্দ্রে ১৫ হাজার ৭৯৬ জন, নীলফামারীতে ২৪টি কেন্দ্রে ১২ হাজার ৭৩৭ জন, কুড়িগ্রামে ২৪টি কেন্দ্রে ১২ হাজার ৩৯৭ জন, লালমনিরহাটে ১১টি কেন্দ্রে ৭ হাজার ৭৬ জন, দিনাজপুরে ৪৩টি কেন্দ্রে ২২ হাজার ২১ জন, ঠাকুরগাঁওয়ে ২০টি কেন্দ্রে ৯ হাজার ৯২৭ জন এবং পঞ্চগড় জেলার ১২টি পরীক্ষা কেন্দ্রে ৬ হাজার ৯৫৪ জন পরীক্ষার্থী এবারের এইচএসসি পরীক্ষায় অংশ নেবেন।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ