।।জয়পুরহাট প্রতিনিধি।।
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জোবাইদা রহমানের সাজার প্রতিবাদে জয়পুরহাটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জয়পুরহাট জেলা বিএনপি। শুক্রবার (৪ আগস্ট বিকেলে) বিক্ষোভ মিছিলটি শহরের নতুনহাট এলাকা থেকে বের হয়ে জামালগঞ্জ-আক্কেলপুর সড়ক প্রদক্ষিণ শেষে পরে একই স্থানে গিয়ে শেষ হয়।
এ সময় সেখানে তারা সংক্ষিপ্ত সমাবেশ বক্তব্য রাখেন,জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন,যুগ্ম আহবায়ক মাসুদ রানা, সদর থানা বিএনপির আহবায়ক হেনা কবীর, জেলা যুবদলের সদস্য সচিব মোক্তাদুল হক আদনান, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শামস মতিন, জেলা ছাত্রদলের সভাপতি মামুনুর রশীদ প্রধান প্রমুখ।
বক্তারা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং তার স্ত্রী ডা. জোবাইদা রহমানকে কারাদন্ডের আদেশ দেওয়া হয়েছে সরকারের নির্দেশে। এই রায় বিএনপি মানে না। অবিলম্বে এই রায় বাতিলের দাবি জানান তারা।






















