।।বিডিহেডলাইন্স ডেস্ক।।
ফিলিপাইনে সমুদ্রের তলদেশে ৬ দশমিক ৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, দ্বীপপুঞ্জের দক্ষিণ প্রান্তে বুরিয়াস থেকে প্রায় ১৬ মাইল দূরে কম্পনটি কয়েক সেকেন্ড স্থায়ী হয়েছিল।
বিজ্ঞানীরা বলেছেন, সুনামির আশঙ্কা করা হচ্ছে না তবে আফটারশকের আশঙ্কা রয়েছে, এর জন্য বাসিন্দাদের সতর্ক থাকতে হবে।
তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবরও পাওয়া যায়নি।





















