আজ ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ও ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ৩রা জিলকদ, ১৪৪৭ হিজরি

ফরিদপুরে পেঁয়াজের হাটে ভোক্তা অধিদপ্তরের অভিযান, দুই আড়তকে জরিমানা

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ২৯ সেপ্টেম্বর ২০২৩ @ ০৮:২৫ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২৯ সেপ্টেম্বর ২০২৩@০৮:২৫ অপরাহ্ণ
ফরিদপুরে পেঁয়াজের হাটে ভোক্তা অধিদপ্তরের অভিযান, দুই আড়তকে জরিমানা
ছবি- বিডিহেডলাইন্স

হারুন-অর-রশীদ
ফরিদপুর প্রতিনিধি।।

সরকারের নির্ধারিত মূল্য বাস্তবায়নে ফরিদপুরে পেঁয়াজের হাটে অভিযান চালিয়েছে জেলা ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তর।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৯ টা থেকে দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত জেলা সদরের কানাইপুর ও নালারমোড় হাটে এ অভিযান চালানো হয়।

এসময় সরকার নির্ধারিত দামে পেঁয়াজ ক্রয়-বিক্রয় না করা, পাকা ক্রয়-বিক্রয় রশিদ না থাকা ও মূল্য তালিকা না থাকায় দুটি পেঁয়াজের আড়তকে জরিমানা করা হয়।

জরিমানা করা মেসার্স কামাল এন্টারপ্রাইজকে ১ হাজার টাকা এবং মেসার্স রতন ট্রেডার্সকে ১ হাজার টাকা সহ মোট দুই হাজার টাকা জরিমানা করে হয়।

অভিযানের সত্যতা নিশ্চিত করে ফরিদপুর জেলা ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখ বলেন, আগামীতেও এ অভিযান অব্যাহত থাকবে।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ