আজ ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ও ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ২৯শে সফর, ১৪৪৮ হিজরি

নেত্রকোনায় ভারতীয় মদসহ তিন মাদক ব্যবসায়ী আটক

  • In আইন ও অপরাধ, সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ১৬ সেপ্টেম্বর ২০২৩ @ ১১:৩৮ পূর্বাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১৬ সেপ্টেম্বর ২০২৩@১১:৩৮ পূর্বাহ্ণ
নেত্রকোনায় ভারতীয় মদসহ তিন মাদক ব্যবসায়ী আটক
ছবি- বিডিহেডলাইন্স

মো. জিয়াউর রহমান
নেত্রকোনা প্রতিনিধি।।

নেত্রকোনায় ১৭০ বোতল ভারতীয় মদসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

শনিবার (১৬ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে জেলার সীমান্তবর্তী উপজেলা কলমাকান্দার খারনৈ ইউনিয়নের বরদল গ্রামের তিন রাস্তার মোড় থেকে তাদের আটক করা হয়।

এ সময় আটকদের সাথে থাকা নম্বরবিহীন একটি পিকআপ ভ্যানও জব্দ করে পুলিশ।

আটকরা হলেন, মো. খাইরুল, সুমন ইসলাম ও মো. মনির। তারা তিনজনই কলমাকান্দা উপজেলার বাউসাম বৈঠাখালী গ্রামের বাসিন্দা।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম এ তথ্য নিশ্চিত করেন।

ওসি জানান, আটকদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলার পর তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হবে।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ