।।নিজস্ব প্রতিবেদক।।
বিএনপির অবস্থান কর্মসূচিকে ঘিরে শনিবারের সহিংসতায় সাত শ’ এর বেশি জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তবে এরমধ্যে যাদের সহিংসতায় জড়িত থাকার প্রমান পাওয়া যাবে না তাদেরকে থানা থেকেই ছেড়ে দেওয়া হবে।
রোববার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যুক্তরাষ্ট্রের টেনেট ফাইন্যান্স ইন্টারন্যাশনাল গ্রুপের প্রতিষ্ঠাতা টেরি এল ইসলের নেতৃত্বে আসা ৪ সদস্যের নির্বাচনী পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। বৈঠকে প্রতিনিধি দলটি নির্বাচনের প্রস্তুতির বিষয়ে জানতে চেয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।






















