আজ ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ও ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ১লা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

দক্ষিণ ইউরোপে তীব্র তাপপ্রবাহ

  • In আন্তর্জাতিক
  • পোস্ট টাইমঃ ১৩ জুলাই ২০২৩ @ ১০:২০ পূর্বাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১৩ জুলাই ২০২৩@১০:২০ পূর্বাহ্ণ
দক্ষিণ ইউরোপে তীব্র তাপপ্রবাহ

।।ইন্টারন্যাশনাল ডেস্ক।।

দক্ষিণ ইউরোপ এবং উত্তর-পশ্চিম আফ্রিকার বিশাল এলাকা জুড়ে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ। সামনের দিনগুলোতে তাপমাত্রা রেকর্ড ভাঙতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। স্পেন, ফ্রান্স, গ্রিস, ক্রোয়েশিয়া এবং তুরস্কের কয়েকটি অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ইতালিতে তাপমাত্রা পৌছাতে পারে ৪৯.৮ ডিগ্রি সেলসিয়াসে। ফ্লোরেন্স ও রোমসহ অন্তত ১০টি শহরে রেড এলার্ট জারি করা হয়েছে। মঙ্গলবার ৪০ এর কোঠার এক পুরুষ উত্তর ইতালিতে অজ্ঞান হয়ে পড়ে মারা গেছে।

সংবাদমাধ্যমের খবর অনুযায়ী ওই ব্যক্তি লোদি শহরের একটি সড়কের জ্রেবা ক্রসিংয়ে রঙের কাজ করছিলেন। অতিরিক্ত তাপে তিনি অজ্ঞান হয়ে যান। হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়। ইতালীয় রাজনীতিবিদ নিকোলা ফ্রাতোয়ান্নি টুইটারে লিখেছেন, আমরা অসহনীয় তাপপ্রবাহ মোকাবিলা করছি।

হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে দেশটিতে বেশ কিছু পর্যটক ইতোমধ্যে অজ্ঞান হয়ে পড়েছে। রোমে কলোসিয়ামের বাইরে এক ব্রিটিশ নাগরিক অজ্ঞান হয়ে পড়ে যান।

ইউরোপের এই তাপপ্রবাহকে বলা হচ্ছে সারবেরাস তাপপ্রবাহ। ইতালির আবহাওয়া কর্তৃপক্ষ এই নামকরণ করেছে। দান্তের ইনফারনোর বর্ণনা অনুযায়ী সারবেরাস তিন মাথাওয়ালা দানব। আগামী কয়েক দিনে এই তাপপ্রবাহে চরম পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আবহাওয়া কর্তৃপক্ষ জানিয়েছে, তাপমাত্রা চূড়ান্ত পর্যায়ে উঠবে শুক্রবার। দক্ষিণ ইউরোপের বিশাল এলাকায় ৪০ ডিগ্রির মাঝামাঝি বা তার চেয়েও বেশি বাড়তে পারে আশঙ্কা রয়েছে।

ইউরোপের সবচেয়ে গরম তাপমাত্রা ৪৮.৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় ২০২১ সালের আগস্টে। সেবার ইতালীয় দ্বীপ সিসিলির কাছে সিয়েরাকজে এই তাপমাত্রা রেকর্ড করা হয়। গত বছর তাপপ্রবাহজনিত নানা কারণে ইউরোপে ৬০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। তবে এই গ্রীষ্মের পর প্রাণহানি আরও বাড়তে পারে আশঙ্কা রয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে চরম আবহাওয়ার ঘটনা সাধারণ হয়ে উঠেছে। এছাড়া রেকর্ড ভাঙা তাপমাত্রা এখন স্বাভাবিক হয়ে উঠতে পারে। বিশ্বজুড়ে এই গ্রীষ্ম ছিল সবেচেয়ে উষ্ণ।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ