মুজাহিদ আল মুন্না
মেহেরপুর প্রতিনিধি।।
মেহেরপুরের গাংনীতে বৃষ্টিপাতে মাটির দেওয়াল চাপা পড়ে পানছুরা খাতুন (৫৫) নামের এক ঘুমন্ত নারীর মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন তার স্বামী আব্দুল লতিফ (৭০) ও প্রতিবন্ধী ছেলে শাহাজামাল (৩০)।
আজ বৃহস্পতিবার (৫অক্টোবর) বিকালে এ ঘটনা ঘটে। হতাহতদের বাড়ি উপজেলার রাইপুর ইউনিয়ানের এলাঙ্গী গ্রামের পুলিশ ক্যাম্পপাড়ায়।
আহত আব্দুল লতিফের ভাগ্নে জনি জানান, আমার মামা ও মামানী ও তাদের প্রতিবন্ধী সন্তান রাতে নিজেদের ঘরে ঘুমিয়ে ছিলেন। রাতে প্রচন্ড বৃষ্টি হওয়ার কারণে তাদের মাটির ঘরের দেয়াল ধ্বসে শরীরে পড়ে। এসময় মামানী পানছুরা ঘটনাস্থলেই নিহত হয়। তিনজনকে উদ্ধার করে গাংনী উপজেলা সার্থক কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পানছুরা খাতুন মৃত ঘোষণা করেন।





















