আজ ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ও ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি

হিলিতে ৮ মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড

  • In আইন ও অপরাধ, সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ১৬ অক্টোবর ২০২৩ @ ০৩:০৫ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১৬ অক্টোবর ২০২৩@০৩:০৫ অপরাহ্ণ
হিলিতে ৮ মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড
ছবি- বিডিহেডলাইন্স

।।হিলি প্রতিনিধি।।

দিনাজপুরের হিলিতে ৮ মাদকসেবীকে এক মাস করে কারাদণ্ড ও অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ সোমবার (১৬অক্টোবর) দুপুরে উপজেলার চুড়িপট্টি এলাকায় হাকিমপুর থানা পুলিশের সহায়তায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট লায়লা ইয়াসমিন এ দণ্ড দেন।

এসময় হাকিমপুর থানার অফিসার ইনচার্জ আবু সায়েম ও তদন্ত ওসি জাহাঙ্গীর আলমের নেতৃত্বের পুলিশের একটি টিম।

দণ্ডপ্রাপ্তরা হলেন-আবুল হোসেন, করিম খান, শহিদুল ইসলাম, বিপ্লব হোসেন,আজিবর,আলম হোসেন,আনারুল মন্ডল, শিপন মন্ডল। তাদের বাড়ি হিলিসহ বিভিন্ন এলাকায়।

হাকিমপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লায়লা ইয়াসমিন জানান, আজ সোমবার দুপুরে উপজেলার চুড়িপট্টি এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে ৮ মাদকসেবীকে আটক করা হয়। পরে তাদেরকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়। এধরনের অভিযান অব্যহৃত থাকবে।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ