আজ ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ও ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ৭ই জিলকদ, ১৪৪৭ হিজরি

হামাসের অভিযান উদযাপনের খবর, সতর্ক লন্ডন পুলিশ

  • In আন্তর্জাতিক
  • পোস্ট টাইমঃ ৮ অক্টোবর ২০২৩ @ ১০:৪৩ পূর্বাহ্ণ ও লাস্ট আপডেটঃ ৮ অক্টোবর ২০২৩@১০:৪৩ পূর্বাহ্ণ
হামাসের অভিযান উদযাপনের খবর, সতর্ক লন্ডন পুলিশ

।।ইন্টারন্যাশনাল ডেস্ক।।

ইসরায়েলে চালানো ফিলিস্তিনি সশস্ত্র গ্রুপ হামাসের অভিযানকে স্বাগত জানিয়ে উদযাপন করেছেন যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের বাসিন্দারা- এমন খবরে টহল বাড়িয়েছে পুলিশ। মেট্রোপলিটন পুলিশ কর্তৃপক্ষ বলেছে, মানুষের উদযাপনের খবর পাওয়ার পর এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

শনিবার সকালে ইসরায়েলে নজিরবিহীন অভিযান শুরু করে হামাস। হাজার হাজার রকেট ছোড়ার পাশাপাশি কঠোর নিরাপত্তা ফাঁকি দিয়ে ইসরায়েলে প্রবেশ করে শত শত হামাস সদস্য। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, গ্রুপটিকে এমন এর মূল্য দিতে হবে- যা তারা এখনো জানে না।

শনিবার সন্ধ্যায় স্কটল্যান্ড ইয়ার্ড জানায় তারা ‘ইসরায়েল এবং গাজার সীমান্তে চলমান সংঘাতের সঙ্গে সম্পর্কিত বেশ কয়েকটি ঘটনা সম্পর্কে অবগত ছিল, যেগুলো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়েছে।

ওই বিবৃতিতে বলা হয়, জনপদগুলোর কাছে দৃশ্যমান উপস্থিতি এবং ভরসা নিশ্চিত করতে লন্ডন শহরের বিভিন্ন অংশে টহল বাড়িয়েছে মেট্রোপলিটন পুলিশ। এতে আরও বলা হয়, আমরা বুঝতে পারছি যে, চলমান সংঘাত হয়তো সামনের দিনে বিক্ষোভে ধাবিত হতে পারে। লন্ডনবাসীদের কোনো বিঘ্ন ঘটানোর সঙ্গে প্রতিবাদের অধিকার অক্ষুন্ন রাখার ভারসাম্য বজায় রাখতে আমরা উপযুক্ত পুলিশিং পরিকল্পনা নিশ্চিত করবো।

এর আগে সোস্যাল মিডিয়ায় এক টিভি উপস্থাপকের প্রকাশ করা ভিডিওতে দেখা যায়, মানুষ ফিলিস্তিনের পতাকা ওড়াচ্ছে এবং গাড়ির হর্ন বাজাচ্ছে। উপস্থাপক র‌্যাচেল রিলে লিখেছেন, ‘আমি পশ্চিম লন্ডনে সবেমাত্র দুটি গাড়ি পার করে এসেছি, প্রতিটি জানালা থেকে ফিলিস্তিনি পতাকা উড়ছে, তাদের গাড়ি উপরে নিচে লাফিয়ে উঠছে, মনে হচ্ছে তারা পার্টি করছে।‘

এদিকে, হামাসের হামলাকে কাপুরোষোচিত আখ্যা দিয়ে ইসরায়েলের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ