আজ ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ও ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ২রা জিলকদ, ১৪৪৭ হিজরি

সংসার করার দাবি নিয়ে এসে স্বামী ও শ্বশুরের হাতে মারধর ও লাঞ্চিত হলো স্ত্রী ও তার মা

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ১৯ জুলাই ২০২৩ @ ০৭:১৯ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১৯ জুলাই ২০২৩@০৭:১৯ অপরাহ্ণ
সংসার করার দাবি নিয়ে এসে স্বামী ও শ্বশুরের হাতে মারধর ও লাঞ্চিত হলো স্ত্রী ও তার মা

মোঃ বাইজিদ
স্টাফ রিপোর্টার।।

খুলনায় বটিঘাটার উপজেলার ১নং জলমা ইউনিয়নের হোগলাডাঙ্গা গ্রামে গতকাল এক মর্মান্তিক ঘটনা ঘটে। স্বামীর বাড়িতে সংসার করার দাবি নিয়ে আসে তার প্রথম স্ত্রী কোহলি মন্ডল (১৯) এবং তার মা অঞ্জলি মন্ডল। এতে ক্ষিপ্ত হলেন স্বামী দিগন্ত মন্ডল। দিগন্ত মন্ডল ও তার বাবা মিলে স্ত্রী ও বউয়ের মা’কে (শাশুড়ি) লাঠি দিয়ে পিঠিয়ে হাসপাতালে পাঠালেন দুজনকেই ।

ঘটনার সূত্রে জানা যায়, সোমবার (১৮)ই জুলাই সন্ধ্যা ৬ টায় সংসার করার দাবি নিয়ে কোহলি মন্ডল ও তার মা যান জামাইয়ের বাড়িতে। গিয়ে দেখেন তার স্বামী দিগন্ত রায় দিপু (২৬) দ্বিতীয় বিয়ে করেছে। কোহলি মন্ডল মা’কে সঙ্গে নিয়ে সংসার করার দাবি নিয়ে রাত ১১:৩০ পর্যন্ত বাসার সামনে অনশন করেন।

একপর্যায়ে ছেলের বাবা দিলীপ রায় ও ছেলে দিগন্ত রায় এসে বেধড়ক মারধর শুরু করেন। তাদের ফোন, গলার চেইন এবং কিছু নগর টাকা ছিনিয়ে নেন। তারা সরাসরি ‘বিডিহেডলাইন্স’কে জানান- আমাদের বেধড়কভাবে লাঠি দিয়ে মারধর করা হয়। এক পর্যায়ে আমরা ওখান থেকে দৌঁড়াতে দৌঁড়াতে হরিণটানা থানায় চলে আসি। থানায় আমাদের কোন মামলা কিংবা লিখিত অভিযোগ নেয়নি। তারা আরো বলেন-পরে আমরা খুলনা মেডিকেল হাসপাতালে যাই।

বর্তমানে মেয়ে ও মা খুলনা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভর্তি আছেন। সুস্থ হওয়ার পরে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান তারা।

হরিণটানা থানার অফিসার ইনচার্জ দ্বৈপায়ন সাথে কথা বলে জানা যায়- সংসারিক ঝামেলা নিয়ে আগেও স্থানীয়ভাবে দুই থেকে তিনবার আপোষ করার চেষ্টা করা হয়েছে। সে সময় ছেলে পক্ষ যে কথা দিয়েছিলো তা রাখেনি। একপর্যায়ে মেয়ে পক্ষ কোটে মামলা দায় করে। অভিযোগ পেলে আমরা যথাযথ ব্যবস্হা গ্রহণ করবো।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ