আজ ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ও ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ৩০শে সফর, ১৪৪৮ হিজরি

আজ ডেঙ্গুতে রেকর্ড: ২৪ ঘন্টায় মৃত্যু ৭, হাসপাতালে ভর্তি ১৬২৩

  • In জাতীয়, স্বাস্থ্য
  • পোস্ট টাইমঃ ১৫ জুলাই ২০২৩ @ ০৮:৩৬ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১৫ জুলাই ২০২৩@০৮:৩৬ অপরাহ্ণ
আজ ডেঙ্গুতে রেকর্ড: ২৪ ঘন্টায় মৃত্যু ৭, হাসপাতালে ভর্তি ১৬২৩

।।নিজস্ব প্রতিবেদক।।

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৭ জন মারা গেছেন। একই সময়ে আরও ১ হাজার ৬২৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে ১০০ জনের মৃত্যু হলো। আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তর এসব তথ্য জানিয়েছে।

বর্তমানে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে মোট ৪হাজার ৯৪৭জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। তাদের মধ্যে ঢাকার বাইরে ১হাজার ৭০৯জন। এ বছর মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৯হাজার ৪৫৪জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী- গত বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা ছিল ২৮১জন এবং মোট আক্রান্তের সংখ্যা ছিল ৬২হাজার ৩৮২জন। আক্রান্তদের মধ্যে ঢাকার বাইরের ছিলেন ২৩হাজার ১৬২জন।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ