।।নিজস্ব প্রতিবেদক।।
রাজশাহীর বেলপুকুরে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মধ্যে সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।
আজ শনিবার (২৫ নভেম্বর) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, অটোরিকশার যাত্রীরা ট্রাকের নিচে চাপা পড়ে। ঘটনাস্থলেই একজন মারা যান। গুরুতর আহত চারজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে আরও তিনজনের মৃত্যু হয়। তাদের মরদেহ হাসপাতাল মর্গে রয়েছে।
বেলপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।






















