আজ ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ও ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ১৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি

সরকারের উন্নয়ন-অগ্রযাত্রা তুলে ধরে শেরপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময়

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ১৪ অক্টোবর ২০২৩ @ ০৮:৫১ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১৪ অক্টোবর ২০২৩@০৮:৫১ অপরাহ্ণ
সরকারের উন্নয়ন-অগ্রযাত্রা তুলে ধরে শেরপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময়
ছবি- বিডিহেডলাইন্স

শাকিল মুরাদ
শেরপুর প্রতিনিধি।।

শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকারের উন্নয়ন ও অগ্রযাত্রার বাস্তব চিত্র জনগণের মাঝে তুলে ধরতে শেরপুরে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা ও লিফলেট অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ অক্টোবর) বিকেলে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছানুয়ার হোসেন ছানু শহরের নিউমার্কেট এলাকায় তার রাজনৈতিক কার্যালয়ে এ মতবিনিময় সভার আয়োজন করেন।

এসময় ছানু বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার দেশে সকল সেক্টরে অভূতপূর্ব উন্নয়ন করেছেন। পদ্মা সেতু, মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, কর্ণফুলী টানেল, সারাদেশে সড়ক যোগাযোগের উন্নতি, কৃষিতে প্রণোদনা, শিক্ষার্থীদের বিনামূল্যে বই প্রদানসহ হতদরিদ্রদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করেছেন। তবে সেই উন্নয়নের তুলনামূলক প্রচার-প্রচারণা নেই। তার বিগত ১৫ বছরের উন্নয়ন ও অগ্রযাত্রার ফিরিস্তি জনসাধারণের মাঝে তুলে ধরতে আমরা উন্নয়নের চিত্র ও তথ্য সম্বলিত লিফলেট জনসাধারণের বিতরণ শুরু করেছি। মতবিনিময় সভা শেষে শহরের নিউমার্কেট ও শহীদ বুলবুল সড়কে লোকজনের হাতে লিফলেট তুলে দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, এ্যাডভোকেট একেএম মোছাদ্দেক ফেরদৌসী, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডভোকেট সুব্রত কুমার দে ভানু, সাবেক প্রচার সম্পাদক দেবাশীষ ভট্টাচার্য, জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী শামসুন্নাহার কামাল, জেলা যুবলীগ সভাপতি হাবিবুর রহমান হাবিব, জেলা কৃষকলীগের সভাপতি আব্দুল কাদিরসহ দলীয় নেতা-কর্মীরা।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ