আজ ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ও ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ৮ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

নীলফামারীতে মোটরসাইকেলের ধাক্কায় নারী নিহত

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ১২ অক্টোবর ২০২৩ @ ০৩:০২ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১২ অক্টোবর ২০২৩@০৩:০২ অপরাহ্ণ
নীলফামারীতে মোটরসাইকেলের ধাক্কায় নারী নিহত

আইয়ুব আলী
নীলফামারী প্রতিনিধি।।

নীলফামারীর খোকশাবাড়ীতে মোটরসাইকেলের ধাক্কায় মোছাঃ মেহের নিগার নামে এক নারী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকালে সদর উপজেলার কিশামত গোড়গ্রাম এলাকায় নিজ বাড়ীর সামেনে রাস্তা পার হওয়ার সময় নিহত হয়েছেন তিনি।

নিহত মেহের নিগার ওই এলাকার মৃত আজিজুল ইসলামের স্ত্রী।

স্থানীয়রা জানান, সকাল ৯ টার দিকে নিজ বাড়ীর সামনের রাস্তা পার হতে গিয়ে মোটরসাইকেলে ধাক্কায় আহত হয়। তাকে স্থানীয়রা উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।

মোটরসাইকেল আরোহী তরুণ মো. সিয়াম পালিয়ে গেলেও তার মোটরসাইকেল আটক করেন এলাকাবাসী।

নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভীরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ