মো: রনি মিয়াজী
পঞ্চগড় প্রতিনিধি।।
পঞ্চগড়ের সদর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মশিউর রহমান (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (০৫ সেপ্টেম্বর) সন্ধায় জেলার সদর উপজেলাধীন ৪নং কামাত কাজল দিঘী ইউনিয়নের সোবারভিটা গ্রামে এ ঘটনাটি ঘটে।
জানা গেছে,মৃত কৃষক মশিউর রহমান একই গ্রামের আব্দুল জব্বারের ছেলে। পেশায় তিনি একজন কৃষক।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধায় নিজ বাড়িতে অবস্থান করছিলেন তিনি। এদিকে আগে থেকে সটসার্কিটে বৈদ্যুতায়িত হয়ে থাকা টিনের বেড়া একসময় মেরামত করতে গেলে বিদ্যুতায়িত হয়ে আটকে পড়ে যান তিনি। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয়দের সহায়তায় পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে ওই কৃষকেট মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ৪নং কামাত কাজলদিঘী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তোফায়েল প্রধান৷






















