আজ ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ও ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ১লা জিলকদ, ১৪৪৭ হিজরি

টেকনোক্র্যাট মন্ত্রী-প্রধানমন্ত্রীর উপদেষ্টারা পদত্যাগপত্র জমা দিলেন

  • In জাতীয়, শীর্ষ
  • পোস্ট টাইমঃ ১৯ নভেম্বর ২০২৩ @ ০৬:৫৫ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১৯ নভেম্বর ২০২৩@০৬:৫৫ অপরাহ্ণ
টেকনোক্র্যাট মন্ত্রী-প্রধানমন্ত্রীর উপদেষ্টারা পদত্যাগপত্র জমা দিলেন

।।নিজস্ব প্রতিবেদক।।

মন্ত্রিপরিষদ বিভাগে পদত্যাগপত্র জমা দিয়েছেন টেকনোক্রেট কোটার মন্ত্রী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টারা।

আজ রবিবার (১৯ নভেম্বর) পদত্যাগপত্র জমা দেন তারা।

প্রধানমন্ত্রীর উপদেষ্টারা হলেন- অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান, বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী, প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব:) তারিক আহমেদ সিদ্দিক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ও বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান।

টেকনোক্র্যাট চার মন্ত্রী-প্রতিমন্ত্রী হলেন- ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ইয়াফেস ওসমান, পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম এবং মহিলা ও শিশু প্রতিমন্ত্রী ফজিলাতুন্নেছা ইন্দিরা।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ