আজ ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ও ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ১০ই সফর, ১৪৪৮ হিজরি

কখনো সাহসী, কখনো মানবিক তিনি

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ৮ অক্টোবর ২০২৩ @ ১০:৫২ পূর্বাহ্ণ ও লাস্ট আপডেটঃ ৮ অক্টোবর ২০২৩@১০:৫২ পূর্বাহ্ণ
কখনো সাহসী, কখনো মানবিক তিনি

শাহীন মাহমুদ রাসেল
কক্সবাজার প্রতিনিধি।।

কক্সবাজার শহরের গোলদিঘীর পাড়ের রাস্তায় পার্কিং করা মোটর সাইকেল, ভ্যান গাড়ি মেয়র মাহাবুবুর রহমানের নির্দেশে শনিবার বেলা ১২ টা পৌরসভার আবর্জনার ট্রাকে তুলে নেন অভিযানকারী দল। শুধু গোলদিঘীর পাড়ের নয় শহরের রাস্তায় পার্কিং করা বেশিরভাগ মোটর সাইকেল, ভ্যান গাড়ি জব্দ করা হয়। একই সাথে স্কেভেটর দিয়ে গুড়িয়ে দেওয়া হয় ফুটপাত ও নালা দখল করে গড়া উঠা স্থাপনা গুলো।

তার আগে মেয়র মাহবুব তার দল নিয়ে বড় বাজার ডুকেন। তখন দোকানদারকে রাস্তায় রাখা দোকানের মালপত্র তাৎক্ষনিক সরিয়ে নেওয়ার নির্দেশ দেন মেয়র। বড়বাজারের সিএনজি স্ট্যান্ডও তাৎক্ষনিক তুলে দেন। একই সময়ে ক্ষুদ্র হকারদের হাতজোড় করে ফুটপাত ও রাস্তা ছেড়ে দেওয়ার অনুরোধ করেন মেয়র মাবু। শনিবার সকাল ১০ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত দ্বিতীয় দিনের মত।

শহরের অবৈধ দখলদারদের বিরুদ্ধে চলমান উচ্ছেদ অভিযানে এভাবেই নিজেকে কখনো মানবিক, কখনো সাহসী মেয়র হিসেবে জনগনের সামনে তুলে ধরেন পৌরসভার মেয়র মাহবুবুর রহমান। মেয়রের এই চলমান অভিযানকে সাধুবাদ জানিয়েছে নগর পৌরবাসী।

পৌরসভা থেকে প্রাপ্ত তথ্য মতে, শনিবার বঙ্গবন্ধু সড়ক থেকে শুরু হয় পৌরসভার উচ্ছেদ অভিযান। পরে বড় বাজার হয়ে প্রধান সড়ক, বৌদ্ধ মন্দির, গোলদিঘির পাড়, হাসপাতাল সড়কে এসে শেষ হয়। এসময় দেড় শতাধিক অবৈধ দখল উচ্ছেদ করার পাশাপা শি কয়েকটি মোটর সাইকেল ও ২০ টির মত ভ্যানগাড়ি জ ব্দ করা হয়েছে।

এসময় মেয়র মো.মাহাবুবুর রহমান চৌধুরী বলেন, শুক্রবার ছাড়া সপ্তাহে ৬ দিন উচ্ছেদ অভিযানটি চলবে। যতদিন আমি পৌরসভার সেবক হিসেবে জনতার দাবীর প্রেক্ষিতে ততদিন এই অভিযান চলবে।

তিনি আরো বলেন, প্রাথমিকভাবে দখলদারদের বুঝানো হচ্ছে যাতে কোনভাবে নতুন করে দখল না করেন। উচ্ছেদ করা স্থানে যেন আর দোকান না বসান। এই সঙ্গে অভিযানে অবৈধ পাকিং সরিয়ে নেয়া হয়েছে। নতুন করে আবার দখল বা পাকিং করলে কঠোর অবস্থানে যাবেন বলে মন্তব্য করেন তিনি।

অভিযান অব্যাহত রাখা হবে জানিয়ে মেয়র বলেন, নতুন করে দখল যেন না হয় সেটি তদারকি করতে তিনটি মনিটরিং টিম গঠন করা হয়েছে। দখল হলেই উচ্ছেদ অভিযান চালানো হবে। প্রয়োজনে সন্ধ্যা ও রাতের দিকেও এ অভিযান চলবে।

তিনি আরো বলেন, আমি চলতি সপ্তাহে কউকের সাথে আলো চনা করব। যারা ফুটপাত ঘেষে ইমরাত কিংবা দোকান নির্মাণ করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রয়োজনে যৌথ অভিযান চালানো হবে।

কক্সবাজার পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সরওয়ার সালাম জানান, অভিযানে জব্দ করা মোটরসাইকেল ও মালামাল সংশ্লিষ্ট আইনে জরিমানা করা হবে। এমন অপরাধ পুনরায় করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ