মুজাহিদ আল মুন্না
মেহেরপুর প্রতিনিধি।।
মেহেরপুরে তিন গ্রাম হেরোইন পাচারের সময় পুলিশ সদস্য সহ দুইজনকে আটক করেছে সদর উপজেলার বাজিতপুর ক্যাম্পের বিজিবি সদস্যরা।
সোমবার (০২ অক্টোবর) বিকাল পাঁচটার দিকে বাজিতপুর গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠের পাকা রাস্তার উপর থেকে তাদের আটক করে।
আটককৃত হল মুজিবনগর উপজেলার পরানপুর গ্রামের মৃত আফসার আলী ছেলে পুলিশ সদস্য আশরাফুল ইসলাম (৪০) ও সদর উপজেলার রায়পুর গ্রামের মন্টু শেখের ছেলের সবুজ হোসেন (২৩)। আশরাফুল ইসলাম ঢাকা মেট্রোপলিটন পুলিশের চাকরিচ্যুত কনস্টেবল।
বাজিতপুর বিজিবি ক্যাম্প কমান্ডার আলাউদ্দিন বিশ্বাস জানান, বাজিতপুর গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাকা রাস্তা দিয়ে মাদক পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তিন গ্রাম হেরোইন সহ আশরাফুল ইসলাম ও সবুজ শেখকে আটক করা হয়। তিনি আরো জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা-পূর্বক মেহেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, মাদক পাচার কালে দুইজনকে আটক করেছে বিজিবি। এর মধ্যে একজন চাকরিচ্যুত পুলিশ কনস্টেবল। তিনি আরো বলেন, তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।
সট- সাইফুল ইসলাম, ওসি, সদর, মেহেরপুর।






















