আজ ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ও ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি

প্রধানমন্ত্রীর উপহার ভূমিহীন পরিবার পাচ্ছেন ৯৮৭ টি ঘর

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ৮ আগস্ট ২০২৩ @ ১১:১২ পূর্বাহ্ণ ও লাস্ট আপডেটঃ ৮ আগস্ট ২০২৩@১১:১২ পূর্বাহ্ণ
প্রধানমন্ত্রীর উপহার ভূমিহীন পরিবার পাচ্ছেন ৯৮৭ টি ঘর

মোঃ বাইজিদ
স্টাফ রিপোর্টার।।

আগামী ৯ আগস্ট প্রধানমন্ত্রী সকাল ১০টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে খুলনা জেলায় চতুর্থ পর্যায়ের (দ্বিতীয় ধাপে) মোট ৯৮৭টি ভূমিহীন-গৃহহীন পরিবারের হাতে জমির দলিল ও ঘরের চাবি হস্তান্তর করবেন।

খুলনার জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন আজ (সোমবার) দুপুরে তাঁর সম্মেলনকক্ষে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত স্থানীয় সাংবাদিকদের সাথে প্রেসব্রিফিং এ সকল তথ্য জানান। তিনি আরো জানান, এর মধ্যে রূপসা উপজেলায় ১০০টি, তেরখাদায় ১৮৬টি, ডুমুরিয়ায় ১২০টি, পাইকগাছায় ৬৮টি, দাকোপে ৪২টি, বটিয়াঘাটায় ২৫০টি, দিঘলিয়ায় ৬৬টি, কয়রায় ১০০টি এবং ফুলতলা উপজেলায় ৫৫টি পরিবারের মাঝে জমিসহ ঘর হস্তান্তর করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে খুলনার তেরখাদা উপজেলার ‘বারাসাত সোনার বাংলা পল্লীতে’ সরাসরি সংযুক্ত হবেন।

প্রেসব্রিফিং এ আরও জনানো হয়, খুলনা জেলার মোট ভূমিহীন-গৃহহীন পরিবারের সংখ্যা ৫হাজার পাঁচশত ২৯টি। ইতোমধ্যে প্রথম পর্যায়ে ৯২২টি, দ্বিতীয় পর্যায়ে ১৩৫১টি এবং তৃতীয় পর্যায়ে ৯০৬টি পরিবারের মাঝে জমির মালিকানাসহ গৃহ হস্তান্তর করা হয়েছে। চলমান চতুর্থ পর্যায়ে বরাদ্দপ্রাপ্ত মোট গৃহের সংখ্যা ১৮১৯টি। ইতোমধ্যে চতুর্থ পর্যায়ের প্রথম ধাপে গত ২২ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৭৫৭টি গৃহ হস্তান্তর করেছেন।

আগামী ৯ আগস্ট খুলনা জেলায় চতুর্থ পর্যায়ের (দ্বিতীয় ধাপে) মোট নয়শত ৮৭টি গৃহ হস্তান্তরসহ এই জেলায় মোট ৫০৭৮টি ভূমিহীন-গৃহহীন পরিবার পুনর্বাসিত হবে। বর্তমানে নির্মাণাধীন ৭৫টি গৃহে ভূমিহীন-গৃহহীন পুনর্বাসনের পর খুলনা জেলায় অবশিষ্ট ভূমিহীন-গৃহহীন পরিবার থাকবে ৩৭৬টি। উল্লেখ্য, বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক নির্মিত ব্যারাকে তেরখাদা উপজেলায় ৩০টি, পাইকগাছায় ৭৩টি ও দাকোপ উপজেলায় ৫০টিসহ মোট ১৫৩টি। এছাড়া খুলনা-১ আসনের সংসদ সদস্য কর্তৃক দাকোপ উপজেলায় দুইটি ভূমিহীন-গৃহহীন পরিবারকে পুনর্বাসন করা হয়েছে।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ