আজ ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ও ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি

নিরুত্তাপ উপনির্বাচনে জয়ী আরাফাত, ভোটের হার ১১.৫%

  • In জাতীয়
  • পোস্ট টাইমঃ ১৭ জুলাই ২০২৩ @ ১০:৩৬ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১৭ জুলাই ২০২৩@১০:৩৬ অপরাহ্ণ
নিরুত্তাপ উপনির্বাচনে জয়ী আরাফাত, ভোটের হার ১১.৫%

।।জেষ্ঠ্য প্রতিবেদক।।

ঢাকা-১৭ আসনে উত্তাপহীন উপনির্বাচনে ভোটার খরার মধ্যে জয়ী হয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ এ আলী আরাফাত। নৌকা প্রতীকে তিনি পেয়েছেন ২৮ হাজার ৮১৬ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম (হিরো আলম) পেয়েছেন ৫ হাজার ৬০৯ ভোট। অন্যদের মধ্যে জাতীয় পার্টির সিকদার আনিসুর রহমান লাঙ্গল প্রতীকে ১,৩২৮ ভোট পেয়েছেন। জাকের পার্টির কাজী রাশিদুল হাসান ৯২৩ ভোট (গোলাপ ফুল), তৃণমূল বিএনপির শেখ হাবিবুর রহমান ২০২ ভোট (সোনালি আঁশ), মুক্তিজোটের আক্তার হোসেন ৬৪ ভোট (ছড়ি), বাংলাদেশ কংগ্রেসের রেজাউল ইসলাম স্বপন ৪৩ ভোট (ডাব), স্বতন্ত্র তারেকুল ইসলাম ৫২ ভোট (ট্রাক) পেয়েছেন।

দিনভর ভোটগ্রহণের পর গণনা শেষে রাত ৯টায় বনানী বিদ্যা নিকেতন স্কুল অ্যান্ড কলেজে স্থাপিত ‘ফলাফল সংগ্রহ ও পরিবেশন কক্ষ’ থেকে রিটার্নিং কর্মকর্তা মুনীর হোসাইন খান ফল ঘোষণা করেন। তিনি জানান, সম্পূর্ণ ব্যালট পেপারে নেওয়া এই নির্বাচনে ৩ লাখ ২৫ হাজার ২০৫ জন ভোটারের মধ্যে ৩৭ হাজার ৩৭ জন ভোট দিয়েছেন, বাতিল হয়েছে ৩৮৩ ভোট। ফলে ভোটের হার দাঁড়িয়েছে ১১.৫১ শতাংশ। এর আগে করোনাভাইরাস সংক্রমণ আতঙ্কের মধ্যে ঢাকা-১০ আসনে উপনির্বাচনে ইভিএমে মাত্র ৫.২৮ শতাংশ ভোট পড়ার নজির রয়েছে।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ