আজ ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ও ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ২রা জিলকদ, ১৪৪৭ হিজরি

মৃত্যুর ১৯ দিন পর গ্রামের বাড়িতে এলো আমেরিকা প্রবাসীর মরদেহ

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ২৯ অক্টোবর ২০২৩ @ ০৬:০৪ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২৯ অক্টোবর ২০২৩@০৬:০৪ অপরাহ্ণ
মৃত্যুর ১৯ দিন পর গ্রামের বাড়িতে এলো আমেরিকা প্রবাসীর মরদেহ

মো. জিয়াউর রহমান
নেত্রকোনা প্রতিনিধি।।

মৃত্যুর ১৯ দিন পর নেত্রকোনার কেন্দুয়া উপজেলার গ্রামের বাড়িতে এলো আমেরিকা প্রবাসী সৈয়দ আবু সালেহ সালেম সাজ্জাদ (৬৫) নামে এক ব্যক্তির মরদেহ।

রবিবার (২৯ অক্টোবর) দুপুরে তার মরদেহটি কেন্দুয়া পৌরশহরের বাসায় এসে পৌছলে পরিবার ও আত্মী-স্বজনদের মধ্যে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা ঘটে।

পরে দুপুর ২টায় স্থানীয় স্থানীয় কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে জানাজা শেষে পৌরশহরের টেংগুরী আমলীতলা গ্রামে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়। সৈয়দ আবু সালেহ সালেম সাজ্জাদ কেন্দুয়া পৌরশহরের বাসিন্দা এবং কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক প্রয়াত সৈয়দ আবু সাদেকের বড় ছেলে।

সৈয়দ আবু সালেহ সালেম সাজ্জাদের ছোট ভাই সৈয়দ আবু রাগেব সাজেদ এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সৈয়দ আবু সালেহ সালেম সাজ্জাদ দীর্ঘ ২০-৩০ বছর যাবত আমেরিকার সিয়াটলে স্থায়ীভাবে বসবাস করে আসছিলেন। এরইমধ্যে গত ১০ অক্টোবর তিনি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে সিয়াটলেই মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তবে ফ্লাইট জটিলতার কারণে তার মরদেহ দেশে নিয়ে আসতে বিলম্ব হয়েছে বলেও জানান সৈয়দ আবু রাগেব সাজেদ।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ