আজ ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ও ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি

রংপুরের মাস্টমস অফিসের চুরি যাওয়া মালামাল উদ্ধার আটক ১

  • In আইন ও অপরাধ, সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ৪ অক্টোবর ২০২৩ @ ০৫:১৪ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ৪ অক্টোবর ২০২৩@০৬:০২ অপরাহ্ণ
রংপুরের মাস্টমস অফিসের চুরি যাওয়া মালামাল উদ্ধার আটক ১
ছবি- বিডিহেডলাইন্স

।।রংপুর ব্যুরো।।

রংপুরে বিভাগীয় কাস্টম এক্সাইজ ও ভ্যাট অফিসের গোডাউন থেকে চুরি যাওয়া মালামাল গাইবান্ধার সুন্দরগঞ্জ থেকে উদ্ধার ও আজ বুধবার ৪ সেপ্টেম্বর একজনকে আটক করেছে মেট্রো পুলিশ।

এবিষয়ে রংপুর মেট্রো পুলিশে নবাবগঞ্জ ফাঁড়ির ইনচার্জ রফিকুল ইসলাম জানান, চলতি বছরের ২৪ জুলাই রংপুর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগীয় অফিস হতে তাদের জব্দকৃত একটি মোটরসাইকেলসহ দুই বস্তা আজিজ বিড়ি ও ১ হাজার ৫ শত ৮৪ পিস ফেন্সি গুল চুরি হয়।

উক্ত ঘটনা প্রেক্ষিতে ২৬ জুলাই কোতয়ালী থানায় ৩৭৯ ধারায় একটি মামলা করেন কাস্টমস কর্তৃপক্ষ। মামলা নং -৫৪। তদন্ত করতে আমাকে মামলাটি দেয়া হয়। আমি সিসি ফুটেজ পর্যালোচনা করে আসামিকে সনাক্ত করি। তার অবস্থান জানতে পেয়ে বুধবার ৪ সেপ্টেম্বর রাত আড়াইটার দিকে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার পাঁচপীর এলাকায় সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ছয়ঘড়িয়া এলাকার আব্দুস সালাম এর ছেলে আসামী রুবেলকে তার বসতবাড়ি থেকে আটক করতে সক্ষম হই। পরে তার দেয়া তথ্য মতে চোরাই যাওয়া একটি ZAARA ব্রান্ডের মোটরসাইকেল উদ্ধার করা হয়।

এঘটনায় জিজ্ঞাসাবাদ শেষে আসামী রুবেলকে জেল হাজতে প্রেরন করা হয়েছে বলে জানান ফাড়ির ইনচার্জ এস আই রফিকুল ইসলাম।

বাদশাহ ওসমানী

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ