আজ ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ও ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ২রা জিলকদ, ১৪৪৭ হিজরি

খাগড়াছড়িতে পিকআপের সঙ্গে সংঘর্ষে মোটরসাই‌কেল চালক নিহত

  • In অন্যান্য
  • পোস্ট টাইমঃ ২২ মার্চ ২০২৩ @ ০৭:১৮ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২২ মার্চ ২০২৩@০৭:১৮ অপরাহ্ণ
খাগড়াছড়িতে পিকআপের সঙ্গে সংঘর্ষে মোটরসাই‌কেল চালক নিহত

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হচ্ছে।

খাগড়াছড়ি প্রতিনিধি।।

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় সবজিবাহী পিকআপের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক তরুণ নিহত হয়েছেন।
বুধবার সকাল পৌনে ৯টার দিকে খাগড়াছড়ি-ঢাকা আঞ্চলিক মহাসড়কে মাটিরাঙ্গার যৌথখামার এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন মাটিরাঙ্গা থানার ওসি মোহাম্মদ জাকারিয়া।
নিহত মহারাজ মাটিরাঙ্গা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের রসুলপুর এলাকার কুদ্দুস মিয়ার ছেলে। ২৩ বছরের এই তরুণ ভাড়ায় চালিত মোটরসাইকেলের চালক ছিলেন।
ওসি জাকারিয়া বলেন, মহারাজ মোটরসাইকেল নিয়ে মাটিরাঙা থেকে গুইমারা যাওয়ার পথে যৌথ খামার এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা সবজি বোঝাই পিকাপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।
“এ সময় গুরুতর আহত মহারাজকে স্থানীয়রা উদ্ধার করে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
ওসি আরও জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
পিকআপ ও মোটরসাইকেলটি পুলিশ জব্দ করেছে, তবে পিকআপ চালক পালিয়ে গেছেন। এ বিষয়ে আইনী পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ