আজ ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ও ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি

বগুড়ার নন্দীগ্রামে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ১২ অক্টোবর ২০২৩ @ ০৯:৫৮ পূর্বাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১২ অক্টোবর ২০২৩@০৯:৫৮ পূর্বাহ্ণ
বগুড়ার নন্দীগ্রামে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত

।।নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি।।

বগুড়ার নন্দীগ্রামে মহাসড়কে দুর্ঘটনায় সুমন্ত্র চন্দ্র (৬২) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। তিনি পৌরসভার কালিকাপুর এলাকার মৃত খগেন্দ্র সরকারের ছেলে।

বুধবার রাত ৮টার দিকে নন্দীগ্রাম বাসস্ট্যান্ড সংলগ্ন সাবেক বাঁধন সিনেমা হলের সামনে বগুড়া-নাটোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

কুন্দারহাট হাইওয়ে থানার উপ-পরিদর্শক সাইফুল ইসলাম জানান, মহাসড়ক পারাপারের সময় একটি মোটরসাইকেলের ধাক্কায় ওই বৃদ্ধ ঘটনাস্থলেই নিহত হন। নম্বরবিহীন মোটরসাইকেলটি আটক করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছে। মরদেহ উদ্ধার করে হাইওয়ে থানায় রাখা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর সাইদুল ইসলাম মিলন জানান, সংসারে অসচ্ছলতার কারণে ওই বৃদ্ধ দিনমজুরের কাজ করতেন। বাসস্ট্যান্ড থেকে বাড়ি যাওয়ার পথে সড়ক পারাপারের সময় দুর্ঘটনার কবলে পরেন।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ