আজ ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ও ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ২রা জিলকদ, ১৪৪৭ হিজরি

বরগুনায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি সিএনজি গাছের সাথে ধাক্কা লেগে চালক নিহত

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ১৬ নভেম্বর ২০২৩ @ ১২:৫৯ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১৬ নভেম্বর ২০২৩@০১:০১ অপরাহ্ণ
বরগুনায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি সিএনজি গাছের সাথে ধাক্কা লেগে চালক নিহত
ছবি- বিডিহেডলাইন্স

সোহাগ হাফিজ
বরগুনা প্রতিনিধি।।

বরগুনায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি সিএনজি গাছের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নারী ও শিশুসহ ৪ জন যাত্রী আহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকাল ৭টার দিকে বরগুনা- নিশানবাড়িয়া সড়কে আলোর দোকান নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জসিম (৪০) সদর উপজেলার বালিয়াতলী ইউনিয়নের পরিরখাল গ্রামের মজিবর রহমানের ছেলে।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে স্থানীয়দের বরাতে বলেন, চারজন যাত্রী নিয়ে নিশানবাড়িয়া বাসস্ট্যান্ড থেকে বরগুনা শহরের উদ্দেশ্যে রওনা হলে পথিমধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছের সাথে ধাক্কা খেয়ে ঘটনাস্থানে সিএনজি চালক জসিম মারা যায়। এসময় নারী ও শিশুসহ চার যাত্রী আহত হয়। খবর পেয়ে পুলিশ পাঠিয়ে মরদেহ ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ