আজ ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ও ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ২৯শে সফর, ১৪৪৮ হিজরি

মা হওয়ার ভুয়া খবরে বিব্রত পূর্ণিমা

  • In বিনোদন
  • পোস্ট টাইমঃ ১৪ জুলাই ২০২৩ @ ০৪:৫৭ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১৪ জুলাই ২০২৩@০৪:৫৭ অপরাহ্ণ
মা হওয়ার ভুয়া খবরে বিব্রত পূর্ণিমা
ছবি- ফাইল ছবি

।।বিনোদন প্রতিবেদক।।

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা দিলারা হানিফ পূর্ণিমা। গত তিনদিন আগে ছিলো তার জন্মদিন। সেদিন সহকর্মী ও ভক্তদের ভালোবাসায় সিক্ত হয়েছেন তিনি। এরই মধ্যে একটি ভুয়া সংবাদে ভীষণ বিব্রত পূর্ণিমা। সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রীর “মা হওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়ে”। বিষয়টি নিয়ে বিরক্ত পূর্ণিমা। মা হওয়ার খবরটি মিথ্যা জানিয়ে বৃহস্পতিবার বিকালে এই নায়িকা বলেন- এটি ভুয়া। সত্য নয়। বিষয়টি আমার জন্য খুবই বিব্রতজনক। এমন সুখের খবর নিয়ে কেউ বিভ্রান্তিকর কোনো তথ্য ছড়াবেন না। এমন কিছু হলে আমি নিজেই জানাবো।

পূর্ণিমা আরো বলেন- ‘ওই ভুয়া সংবাদ দেখে অনেক জায়গা থেকে আত্মীয়-স্বজনরাও ফোন করছেন। তারা বলছেন- এমন আনন্দের খবর তাদের কেন আগে জানাইনি! বলতে গেলে একটি ভুয়া সংবাদের কারণে খুব খারাপ সিচুয়েশনে পড়লাম।

উল্লেখ্য, অসংখ্য ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন পূর্ণিমা। চলতি বছর ফিল্ম ক্যারিয়ারে ২৫বছর পূর্ণ করলেন তিনি। তিনি ২০২২সালে ২৭মে আশফাকুর রহমান রবিনকে বিয়ে করেন। দুই পরিবারের সম্মতিতে তারে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এটি পূর্ণিমার দ্বিতীয় বিয়ে।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ