আজ ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ও ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ৩০শে সফর, ১৪৪৮ হিজরি

তামিমের জায়গা পূরণ করবে লিটন দাস

  • In মাঠে ময়দানে
  • পোস্ট টাইমঃ ৭ জুলাই ২০২৩ @ ১২:৫২ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ৭ জুলাই ২০২৩@১২:৫২ অপরাহ্ণ
তামিমের জায়গা পূরণ করবে লিটন দাস

।।ক্রীড়া প্রতিবেদক।।

তামিম ইকবালের আকস্মিক অবসরের ঘোষণার কারণে আফগানিস্তান সিরিজে বাংলাদেশ দলকে নেতৃত্ব কে দেবেন? সেটি নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে! তবে তামিম তার অবসরের সিদ্ধান্ত থেকে সরে না আসলে তার পরিবর্তে বাকি দুই ওয়ানডে ম্যাচে নেতৃত্ব দেবেন দলের সহ-অধিনায়ক লিটন দাস।

বৃহস্পতিবার হঠাৎ করেই অবসরের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক তামিম। এরপর সারাদিনে আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমে কোনো কথা বলেননি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কোনো কর্মকর্তা।

তবে দিবাগত রাত ১২টার পর জরুরি সভা শেষে গণমাধ্যমের মুখোমুখি হন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। ক্রিকেট বোর্ড সভাপতি পাপন বলেন- আজকে বসার (বৈঠক) পেছনে কারণ একটা। হঠাৎ করে তামিম মিডিয়াতে বলেছেন অবসর নিয়েছেন। এটা আমাদের জন্য একেবারে অপ্রত্যাশিত। তার সঙ্গে আমার সব সময় যোগাযোগ আছে। যেহেতু তিনি ওয়ানডে অধিনায়ক। তিনদিন আগেও কথা হয়েছে স্কোয়াড নিয়ে। কালকেও তার সঙ্গে কথা বলেছি। তিনি বলেন- আমার পক্ষে কোনোভাবেই বোঝার উপায় ছিল না, এ ধরনের সিদ্ধান্ত আসতে পারে।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ