আজ ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ও ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ২৬শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

বেগম খালেদা জিয়ার উপদেষ্টা হাবিব গ্রেফতার

  • In রাজনীতি
  • পোস্ট টাইমঃ ২১ নভেম্বর ২০২৩ @ ১০:৪৯ পূর্বাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২১ নভেম্বর ২০২৩@১০:৪৯ পূর্বাহ্ণ
বেগম খালেদা জিয়ার উপদেষ্টা হাবিব গ্রেফতার

।।নিজস্ব প্রতিবেদক।।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও দলটির ভাইস চেয়ারম্যান মো. হাবিবুর রহমান হাবিবকে গ্রেফতার করেছে র‌্যাব।

ঢাকার পল্লবী থানার মিরপুর ডিওএইচএস এলাকা থেকে তাকে গ্রেফতার করার কথা জানিয়েছে এলিট ফোর্সটি। উচ্চ আদালতের নির্দেশ থাকলেও আদালতে হাজির না হওয়ায় হাবিবকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি শিহাব করিম, আজ মঙ্গলবার (২১ নভেম্বর) সকালে এই তথ্য নিশ্চিত করেছেন।

শিহাব করিম বলেন, বিচারককে নিয়ে কটূক্তি ও আদালত অবমাননার মামলায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমানকে মিরপুর ডিওএইচএস এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ