আজ ১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ও ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ২৭শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

দুর্ঘটনায় শেষ রাশিয়ার চাঁদে অভিযান

  • In আন্তর্জাতিক
  • পোস্ট টাইমঃ ২১ আগস্ট ২০২৩ @ ১২:৩৮ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২১ আগস্ট ২০২৩@১২:৩৮ অপরাহ্ণ
দুর্ঘটনায় শেষ রাশিয়ার চাঁদে অভিযান

।।ইন্টারন্যাশনাল ডেস্ক।।

নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় রাশিয়ার মানুষবিহীন লুনা-২৫ মহাকাশযান চাঁদে বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। গত প্রায় ৫০ বছরের মধ্যে এটাই ছিল রাশিয়ার প্রথম চাঁদে অভিযান। মহাকাশযানটির চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণের কথা ছিল। তবে অবতরণ পূর্ব জটিলতায় এটি বিধ্বস্ত হয়।

চাঁদের দক্ষিণ মেরুতে জমাট বাধা বরফ এবং মূল্যবান ধাতুর অস্তিত্ব আছে বলে ধারণা করা হয়ে থাকে। তবে সেখানে এখন পর্যন্ত কোনো মহাকাশযান পৌঁছাতে পারেনি। এবারে সেই স্থানে মহাকাশ যান পাঠানোর চেষ্টা করে রাশিয়া। এছাড়া ভারতের একটি মহাকাশ যানের কয়েক দিনের মধ্যে সেখানে অবতরণের কথা রয়েছে।

রাশিয়ার মহাকাশ সংস্থা রসকসমস রবিবার সকালে জানায় তারা লুন-২৫ এর সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলেছে। শনিবার স্থানীয় সময় বেলা দুইটা ৫৭ মিনিটের পর মহাকাশযানটির সঙ্গে যোগাযোগ ছিন্ন হয়ে যায়। প্রাথমিক তদন্তে দেখা গেছে, চাঁদের পৃষ্ঠের সঙ্গে সংঘর্ষের কারণে ৮০০ কেজির ল্যান্ডারটির অস্তিত্ব বন্ধ হয়ে যায়। মহাকাশযানটির ব্যর্থতার কারণ খতিয়ে দেখতে একটি বিশেষ কমিশন।

লুনা-২৫ এর ব্যর্থতা রসকসমসের জন্য এক বড় আঘাত। বেশ কয়েক বছর ধরে রাশিয়ার বেসামরিক মহাকাশ কর্মসূচি কমে এসেছে। দেশটি সামরিক খাতে ব্যয় বাড়াতে থাকায় মহাকাশ কর্মসূচিতে ভাটা পড়ে।

এর আগে রাশিয়া সবশেষ চাঁদে অভিযান চালায় ১৯৭৬ সালে। সোভিয়েত ইউনিয়নের অংশ হিসেবে চালানো লুনা-২৪ মহাকাশযানটি সফলভাবে চাঁদে অবতরণ করে।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ