আজ ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ও ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ২৬শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

বর্তমান সরকার সবচেয়ে বড় স্বৈরাচারী সরকার- জিএম কাদের

  • In জাতীয়
  • পোস্ট টাইমঃ ৬ অক্টোবর ২০২৩ @ ০৮:৫৯ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ৬ অক্টোবর ২০২৩@০৯:০৫ অপরাহ্ণ
বর্তমান সরকার সবচেয়ে বড় স্বৈরাচারী সরকার- জিএম কাদের
ছবি- বিডিহেডলাইন্স

আইয়ুব আলী
নীলফামারী প্রতিনিধি।।

এই সরকার শুধু গণতন্ত্রকে ধ্বংস নয়, এক দলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছে। এ সরকার সবচেয়ে বড় স্বৈরাচারী সরকার বলে মন্তব্য করেছেন পার্টির চেয়ারম্যান জিএম কাদের। তিনি বলেন, এই সরকার আগামীতে ক্ষমতায় থাকলে দেশের মানুষকে শান্তিতে বসবাস করতে দেবেনা। কারণ তারা দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। যার প্রভাব পড়বে দেশের জনগণের উপর।

শুক্রবার (৬ অক্টোবর) সন্ধ্যায় নীলফামারী শহীদ মিনার চত্বরে জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এই সরকার ক্ষমতায় থাকলে সামনের দিনে আমাদের নতুন প্রজন্মকে ধ্বংস করে দেবে। বর্তমান সরকার রাষ্ট্রীয় প্রতিষ্ঠানসহ দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে।

দুর্নীতি নিয়ে তিনি বলেন, দুর্নীতিতে দেশ ভেসে গেছে, তারপরেও এ সরকার কোন পদক্ষেপ গ্রহণ করে নাই। এটা আমাদের কাছে রহস্যে বিষয়। আমরা আপনাদেরকে সাথে নিয়ে এর বিরুদ্ধে সংগ্রাম করতে চাই। রুখে দাড়াতে চাই।

জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে জাপা আহ্বায়ক এনকে আলম চৌধুরীর সভাপতিত্বে এসময় কেন্দ্রীয় কমিটির মহাসচিব মুজিবুল হক চুন্নু (এমপি), কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা, কেন্দ্রীয় কমিটির সদস্য আহসান আদেলুর রহমান আদেল (এমপি) সহ স্থানীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ