আজ ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ও ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ৩০শে সফর, ১৪৪৮ হিজরি

ভারতের বিরুদ্ধে সিরিজ ড্র করে ইতিহাস গড়েছে নারী ক্রিকেট দল: বিসিবি’র পুরস্কার ঘোষণা

  • In মাঠে ময়দানে
  • পোস্ট টাইমঃ ২৩ জুলাই ২০২৩ @ ০৪:৪৫ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২৩ জুলাই ২০২৩@০৪:৪৫ অপরাহ্ণ
ভারতের বিরুদ্ধে সিরিজ ড্র করে ইতিহাস গড়েছে নারী ক্রিকেট দল: বিসিবি’র পুরস্কার ঘোষণা

।।ক্রীড়া প্রতিবেদক।।

শক্তিশালী ভারতের বিরুদ্ধে সিরিজ ড্র করে ইতিহাস গড়েছে নিগার সুলতানা জ্যোতির দল। বাংলাদেশ নারী ক্রিকেট দলের এ পারফরম্যান্সে খুশি হয়ে বড় অঙ্কের বোনাস দেওয়ার ঘোষণা দিলেন বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন। রোববার (২৩ জুলাই) নারী ক্রিকেট দলের এ সাফল্যের জন্য তাদের সঙ্গে মধ্যাহ্ন ভোজের আয়োজন করেছে বিসিবি। সেখানে বিসিবি সভাপতি পাপনসহ অন্য বোর্ড পরিচালকরা আছেন। আর সেখান থেকেই এসেছে ঘোষণাটি। বিসিবি সভাপতি জানান- সবমিলিয়ে ৩৫ লাখ টাকার অর্থ পুরস্কার পাচ্ছেন নারী ক্রিকেটাররা।

এর মধ্যে নারী ক্রিকেটাররা পাবেন ২৫ লাখ টাকার অর্থ পুরস্কার। দেশের হয়ে নারী ক্রিকেটে প্রথম সেঞ্চুরি করা ফারজানা হক পিংকিকে দুই লাখ টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। সঙ্গে ভালো পারফরম্যান্স করা আরও ক’জন ক্রিকেটার আলাদা বোনাস পাবেন। বিসিবি সভাপতি পাপন এ সময় সংবাদ মাধ্যমকে বলেন- মেয়েদের পারফরম্যান্সে তিনি খুবই খুশি। কারণ অন্যদের তুলনায় তারা খুব কম সুযোগ-সুবিধা পায়। সামনে মেয়েদের সুযোগ-সুবিধা বৃদ্ধির কথা জানিয়েছেন বিসিবি প্রধান। মেয়েদের ক্রিকেটে পেস বোলিং কোচসহ অন্যান্য স্টাফ যুক্ত করা হবে বলেও উল্লেখ করেছেন।

উল্লেখ্য, ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ১-১ ব্যবধানে সমতা করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। প্রথম ম্যাচে জয়ের পর শেষ ম্যাচে টাই করায় সিরিজ সমতা হয়েছে। এ জন্যই এ বোনাস ঘোষণা বিসিবি‍‍ প্রধানের।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ