উজ্জ্বল অধিকারী
সিরাজগঞ্জ প্রতিনিধি।।
উত্তরবঙ্গ মহাসড়কে আগুন সন্ত্রাসীদের ঠাই হবে না বলে হুশিয়ারী দিলেন সিরাজগঞ্জ- ২ আসনের সংসদ সদস্য ডা: হাবিবে মিল্লাত মুন্না।
সোমবার (৬ নভেম্বর) দুপুরে বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কের কড্ডার মোড়ে এলাকায় জামায়াত-বিএনপির ডাকা অবরোধের প্রতিবাদ কর্মসূচিতে এ হুঁশিয়ারি দেন তিনি।
তিনি বলেন, যারা বাস ট্রাকে আগুন দিয়ে নৈরাজ্য সৃষ্টি করবে তাদের হাত ভেঙে দেওয়া হবে। উত্তরবঙ্গ মহাসড়কে যারা যান চলাচলে ব্যাহত বিঘ্ন ঘটাবে তাদের রুখতে আমরা প্রস্তুত আছি। আমাদের নেতাকর্মীরা মহাসড়কের বিভিন্ন পয়েন্টে সজাগ অবস্থান নিয়ে আছেন। তাই কেউ নাশকতা করতে আসলে তাদের ছাড় দেওয়া হবে না। আগুন সন্ত্রাস করে ২০১৮ সালে সিরাজগঞ্জের ছেলে গণেশ কে হত্যা করা হয়েছিল। সিএনজিতে পেট্রোল বোমা মেরে তাকে জ্বালিয়ে হত্যা করা হয়েছিল। তাই আবারো বিএনপি জামায়াতের নাশকতা রুখতে দলীয় নেতাকর্মীদের মাঠে থাকার আহ্বান জানান তিনি।
অবরোধ প্রতিরোধ কর্মসূচিতে সিরাজগঞ্জের কড্ডার মোর এলাকা ও আসেপাশের মহাসড়ক ঘুরে দেখেন ও অবস্থান কর্মসূচি পালন করেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান রিয়াজউদ্দিন, পৌর আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক সেলিম আহমেদ, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সজল, সায়দাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নবীদুল ইসলাম, সাবেক ছাত্রলীগের সভাপতি আহসান হাবীব খোকা সহ প্রমুখ।





















