আজ ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ও ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

“ফরিদপুর-২ আসনে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা এমপি লাবু চৌধুরীর”

  • In জাতীয়
  • পোস্ট টাইমঃ ২০ অক্টোবর ২০২৩ @ ০৮:১১ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২০ অক্টোবর ২০২৩@০৮:১২ অপরাহ্ণ
“ফরিদপুর-২ আসনে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা এমপি লাবু চৌধুরীর”
ছবি- বিডিহেডলাইন্স

হারুন-অর-রশীদ
ফরিদপুর প্রতিনিধি।।

ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরী এমপি বলেন, “আমরা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করতে চাই। এছাড়া মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেই ফরিদপুর-২ আসনে যেকোনো ধরনের অশান্তি পরিহার করতে চাই। আমরা এ এলাকায় খেলাধুলায় মানুষদের আরও উদ্বুদ্ধ করে শান্তি ফেরাতে চাই।”

আজ শুক্রবার (২০ অক্টোবর) বিকালে ফরিদপুরের সালথা উপজেলার জয়ঝাপ স্কুল মাঠে ইব্রাহিম মৃধা ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

“মাদক’কে না বলি, খেলার মাঠে ফিরে আসি” এই স্লোগানকে সামনে রেখে এ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেন স্থানীয় সমাজসেবক মাহাতাব মৃধা।

এ ফাইনাল ম্যাচে গোপালপুর স্পোটিং ক্লাব বনাম হোসাইন স্পোটিং ক্লাব অংশ নেয়। এতে ২-১ গোলে গোপালপুর স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে হোসাইন স্পোর্টিং ক্লাব।

স্থানীয় ব্যবসায়ী ও সমাজসেবক মো. ইব্রাহিম মৃধার সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন- সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বর, উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন মিয়া, সাধারণ সম্পাদক ফারুক উজ্জামান মিয়া, সাংগঠনিক সম্পাদক খন্দকার রেজাউর রহমান চয়ন, জয়ঝাপ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিরাজ আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান খান, সমাজসেবক মানিক মাতুব্বর, খোরশেদ খান, মোশারফ তালুকদার, তরুণ সমাজসেবক মো: সায়েম মিয়া (টিটন) প্রমূখ।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ