আজ ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ও ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি

ফরমায়েশি রায় জনগণ মেনে নেবে না : মঞ্জু

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ৩ আগস্ট ২০২৩ @ ১২:০১ পূর্বাহ্ণ ও লাস্ট আপডেটঃ ৩ আগস্ট ২০২৩@১২:০১ পূর্বাহ্ণ
ফরমায়েশি রায় জনগণ মেনে নেবে না : মঞ্জু

মোঃ বাইজিদ
স্টাফ রিপোর্টার।।

বুধবার (২ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় সোনাডাঙ্গা থানা বিএনপির কার্যালয়ে খুলনার রাজপথের বিএনপি আয়োজিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমানের বিরুদ্ধে রায়ের প্রতিবাদ সমাবেশের প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন, খুলনা মহানগর বিএনপি’র সাবেক সভাপতি ও খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু। তিনি বলেন, এ রায় আবারও প্রমাণ করেছে, দেশে আইনের শাসন বলতে কিছু নেই। ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার স্ত্রী ডা. জোবাইদা রহমান রাজনৈতিক প্রতিহিংসার শিকার। অবিলম্বে এ রায় বাতিল করতে হবে।’ এ রায়কে ফরমায়েশি আখ্যা দিয়ে তিনি আরও বলেন, আগামী নির্বাচনে যাতে তারেক রহমান ও ড. জোবাইদা অংশ নিতে না পারেন, সেজন্য তাড়াহুড়ো করে এ রায় দেয়া হয়েছে।

মিথ্যা মামলা, মিথ্যা রায় এই রায় জনগণ মেনে নেবে না। জনগণ রাজপথে নেমে এসেছে। এই রায় অবৈধ ও সরকারের ক্ষোভের প্রতিফলন।’ ‘সরকারি নীল নকশায় মিথ্যা মামলায় তাদের সাজা দেয়া হয়েছে। অথচ এই মামলা চলার মতো কোনো আইনগত উপাদান নেই।’ মীর কায়সেদ আলীর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তৃতা করেন এবং উপস্থিত ছিলেন শেখ মোশাররফ হোসেন, এড. ফজলে হালিম লিটন, ইকবাল হোসেন খোকন, অধ্যক্ষ তারিকুল ইসলাম, অধ্যাপক আরিফুজ্জামান অপু, সিরাজুল হক নান্নু, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ,  মেহেদী হাসান দিপু, ইকবাল হোসেন খোকন, সাদিকুর রহমান সবুজ, এড. গোলাম মওলা,ইত্যাদি

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ