আজ ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ও ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি

সালথায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ১ সেপ্টেম্বর ২০২৩ @ ০৪:৫৪ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১ সেপ্টেম্বর ২০২৩@০৪:৫৪ অপরাহ্ণ
সালথায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
ছবি- ফাইল ছবি

হারুন-অর-রশীদ
ফরিদপুর প্রতিনিধি।।

ফরিদপুরের সালথায় ডোবার পানিতে ডুবে মো. জাকারিয়া খান নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার সোনাপুর ইউনিয়নের চাঁদপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জাকারিয়া ওই গ্রামের মো. শফিকুল ইসলামের ছেলে।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, জাকারিয়া একাকী খেলার সময় অসাবধানতাবশত ডোবার পানিতে পড়ে যায়। এ সময় তার মা বাড়ির মধ্যে কাজ করছিল।

এসময় তাকে খেলার স্থানে না পেয়ে পরিবারের সবাই খোঁজাখুঁজির একপর্যায়ে ডোবায় পড়তে পারে এমন ধারণা হলে তার বাবা শফিকুল ইসলাম ডোবার পানির মধ্যে নেমে ডুবন্ত অবস্থায় ছেলেকে উদ্ধার করে। পরে পরিবার ও স্থানীয় লোকজনের সহায়তায় তাকে পার্শ্ববর্তী বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ সাদিক বলেন, খবর পেয়ে সালথা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন। এব্যাপারে অন্যান্য আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ