জাবির জাহিদ
কিশোরগঞ্জ প্রতিনিধি।।
অবরোধের সমর্থনে কিশোরগঞ্জে মশাল মিছিল করেছে জেলা ছাত্রদলের নেতাকর্মীরা।
শনিবার (১১ অক্টোবর) রাতে শহরের ষ্টেশনরোড এলাকায় অবরোধের সমর্থনে মশাল মিছিল বের করে ছাত্রদলের নেতাকর্মীরা। এসময় তারা অবরোধের সমর্থনে বিভিন্ন স্লোগান দেয় ও অবরোধ পালনের আহবান জানান ছাত্রদলের নেতাকর্মীরা। পুলিশ আসার আগেই ছাত্রদলের নেতাকর্মীরা সেখান থেকে সটকে পড়েন।
মশাল মিছিল জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন রাজিব, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম নিশাদ, সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ শাওন বাবু, গুরুদয়াল কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব রাহাত ইসলাম সাগরসহ নেতাকর্মীরা মিছিলে অংশগ্রহণ করেন।






















