।।খুলনা ব্যুরো।।
খুলনার ফুলতলা উপজেলার সরকারি ফুলতলা মহিলা কলেজের আয়োজনে আজ রবিবার (০৮ অক্টোবর) সকাল ১১টায় উৎসবমুখর পরিবেশের মধ্যে দিয়ে ২০২৩-২৪ শিক্ষা বর্ষের একাদশ শ্রেনীর শিক্ষার্থীদের ক্লাস উদ্বোধন ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে উপস্থিত শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- চন্দ্র চন্দ (সংসদ সদস্য খুলনা-৫ ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক প্রতিমন্ত্রী মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়)।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন- সমীর কুমার ব্রক্ষ্ম(অধ্যক্ষ,সরকারি ফুলতলা মহিলা কলেজ, ফুলতলা,খুলনা)।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- আলহাজ্ব শেখ আকরাম হোসেন (চেয়ারম্যান ফুলতলা উপজেলা পরিষদ ও সভাপতি,ফুলতলা উপজেলা আওয়ামীলীগ), তাসনিম জাহান (উপজেলা নির্বাহী অফিসার, ফুলতলা,খুলনা)। মৃনাল হাজরা (সাধারণ সম্পাদক,ফুলতলা উপজেলা আওয়ামী লীগ)সহ প্রমূখ নেতৃবৃন্দ।
এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন- নবীনবরণ অনুষ্ঠান শিক্ষার্থীদের জীবনের অন্যতম একটি ঘটনা। ইন্টারমিডিয়েট হচ্ছে একজন শিক্ষার্থীর জীবনের টার্নিং পয়েন্ট। একজন শিক্ষার্থীর ভবিষ্যৎ জীবন কেমন হবে, তার রূপরেখা এই স্তরেই তৈরি হয়। এসময়ে শিক্ষার্থীদের শ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে মেধা ও মননশীলতার বিকাশ ঘটাতে হবে। আজকের শিক্ষার্থীরা ভবিষ্যতে দেশের বিভিন্ন স্তরে নেতৃত্ব দেবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।বক্তব্য শেষে প্রতিটি শিক্ষার্থীর সু-সাস্থ্য ও সার্বিক মঙ্গল কামনা করেন তিনি।
উক্ত নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি, বিশেষ অতিথি, শিক্ষার্থী, শিক্ষক মন্ডলীসহ অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।





















