আজ ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ও ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ২৬শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

কুমিল্লায় বিদেশী পিস্তল গুলি ম্যাগজিনসহ নারী গ্রেফতার

  • In আইন ও অপরাধ, সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ৩০ সেপ্টেম্বর ২০২৩ @ ০১:১৮ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ৩০ সেপ্টেম্বর ২০২৩@০১:২২ অপরাহ্ণ
কুমিল্লায় বিদেশী পিস্তল গুলি ম্যাগজিনসহ নারী গ্রেফতার
ছবি- বিডিহেডলাইন্স

মোহাম্মদ শরীফ
কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লা নগরীর দৌলতপুর ছায়া বিতান এলাকা থেকে একটি বিদেশী পিস্তল ২ রাউন্ড গুলি একটি ম্যাগজিনসহ এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার নারী সেতারা আক্তার (২৪) সে দৌলতপুর ছায়াবিতান এলাকার বাসিন্দা, এ সময় মোঃ দাউদ (৩০) নামে একজন পালিয়ে যায়।

শনিবার (৩০সেপ্টেম্বর) সাড়ে ১১ টায় বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান।

তিনি বলেন, শুক্রবার গভীর রাতে গোপন সংবাদে কোতয়ালী মডেল থানার একটি টিম অভিযান পরিচালনা করে। এ সময় ছায়া বিতান এলাকার একটি ভাড়া ঘরের ভেতর তল্লাশী করে পিস্তল গুলি ও ম্যাগজিনটি উদ্ধার করা হয়। অবৈধ অস্ত্র রাখার অপরাধ একজন নারীকে গ্রেফতার করা হয়।

এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে একজন পালিয়ে যায়। এ বিষয়ে কোতয়ালী মডেল থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ