আজ ১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ও ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ২৫শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

প্রথম সৌদি দূতকে স্বাগত জানালো ফিলিস্তিন

  • In আন্তর্জাতিক
  • পোস্ট টাইমঃ ১৩ আগস্ট ২০২৩ @ ০২:০১ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১৩ আগস্ট ২০২৩@০২:০১ অপরাহ্ণ
প্রথম সৌদি দূতকে স্বাগত জানালো ফিলিস্তিন

।।ইন্টারন্যাশনাল ডেস্ক।।

প্রথমবারের মতো নিয়োগ পাওয়া সৌদি রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়েছেন ফিলিস্তিনি কর্মকর্তারা। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, শনিবার সৌদি দূত নায়েফ আল সুদাইরির পরিচয়পত্র গ্রহণ করেছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের কূটনৈতিক উপদেষ্টা মাজদি আল-খালিদি। সৌদি দূত জর্ডানে থেকে অনাবাসিক দূত হিসেবে ফিলিস্তিনে দায়িত্ব পালন করবেন।

আল সুদাইরি বর্তমানে জর্ডানে নিয়োগ পাওয়া সৌদি রাষ্ট্রদূত। তিনি জেরুজালেমের কনসাল জেনারেলের দায়িত্বও পালন করবেন।

ফিলিস্তিনি কর্মকর্তা আল খালিদি পরিচয়পত্র গ্রহণ করে বলেছেন, এটা এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। যাতে দুই দেশের ভ্রাতৃত্বমূলক সম্পর্ক আরও জোরালো হবে। সৌদি দূতও একে গুরুত্বপূর্ণ পদক্ষেপ উল্লেখ করে বলেন, বাদশাহ সালমান এবং যুবরাজ মোহাম্মদ বিন সালমানও ফিলিস্তিন রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক জোরালো করতে চান।

ফিলিস্তিনি বিশ্লেষক তালাল ওকাল বলেছেন, নতুন নিয়োগের মাধ্যমে দখলকৃত পশ্চিম তীরে সৌদি আরবের আনুষ্ঠানিক প্রতিনিধিত্ব থাকবে। তিনি বলেন, এটি একটি বার্তাও যে একটি সার্বভৌম রাষ্ট্রে ফিলিস্তিনিদের অধিকারের জন্য প্রতিশ্রুতিবদ্ধ ছিল সৌদি আরব।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ