আজ ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ও ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ২৮শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

খুলনায় ডিএনসির অভিযানে গাঁজাসহ আটক ১

  • In আইন ও অপরাধ, সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ৯ সেপ্টেম্বর ২০২৩ @ ০৭:৪২ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ৯ সেপ্টেম্বর ২০২৩@০৭:৪২ অপরাহ্ণ
খুলনায় ডিএনসির অভিযানে গাঁজাসহ আটক ১
ছবি- বিডিহেডলাইন্স

মোহাম্মদ বাইজিদ
স্টাফ রিপোর্টার।।

খুলনার রুপসা উপজেলায় অভিযান চালিয়ে একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার এবং ৩ কেজি গাঁজা জব্দ করেছে খুলনা ডিএনসি। শনিবার এ অভিযান পরিচালিত হয়। আসামীর নাম অমল বৈরাগী (৩২), পিতা- মৃত ভরত বৈরাগী, ঠিকানা: নতুনদিয়া পূর্বপাড়া, থানা-রূপসা, জেলা-খুলনা।

ঘটনাসূত্রে, রুপসা থানাধীন নতুন দিয়া পূর্বপাড়া গ্রামস্থ আসামী অমল বৈরাগী (৩২) নিজ দখলীয় ভিটার পশ্চিম দুয়ারী ইটের দেয়াল টিনের ছাউনী যুক্ত চার কক্ষ বিশিষ্ট বসতঘরের মধ্যে দক্ষিণ-পশ্চিম পাশে শয়ন কক্ষের মধ্যে খাটের নিচ হতে আলামত হিসেবে গাঁজা উদ্ধার ও জব্দ করা হয়।

একটি প্লাস্টিক বাজার ব্যাগের মধ্যে পলিথিন ব্যাগে কসটেপ দ্বারা মোড়ানো গাঁজার প্যাকেট উদ্ধার করা হয়। যার ওজন ০৩ কেজি। যার আনুমানিক মূল্য ১,৮০,০০০/- (এক লক্ষ আশি হাজার) টাকা। এ সময় অন্য এক আসামী শ্যামল বৈরাগী (৪১) পালিয়ে যায়। এ বিষয়ে রুপসা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। খুলনা ডিএনসির পরিদর্শক বদরুল হাসান বিডি হেডলাইন্স কে জানান, গ্রেফতারকৃত আসামী অমল বৈরাগী (৩২) ও পলাতক আসামী শ্যামল বৈরাগী (৪১) দুই জন যোগসাজসে অবৈধ মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয় করে আসছে। বিক্রয়ের উদ্দেশ্যে আসামীদ্বয় নিজ বসতঘরে গাঁজা সংরক্ষন করে শাস্তিযোগ্য অপরাধ করায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ সনের ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় মামলা দায়ের করা হয়।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ