আজ ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ও ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ৩০শে সফর, ১৪৪৮ হিজরি

পার্বতীপুরে জমি নিয়ে সংঘর্ষে নিহত-১

পার্বতীপুরে জমি নিয়ে সংঘর্ষে নিহত-১
ছবি- সংগ্রহ

রফিক প্লাবন
দিনাজপুর প্রতিনিধি।।

দিনাজপুরের পার্বতীপুরে জমি নিয়ে সংঘর্ষে প্রতিপক্ষের হামলায় আবু বক্কর সিদ্দিক (৭৫) নামে এক কৃষক নিহত হয়েছেন। এসময় আরো গুরুতর আহত হয়েছেন আবু বক্করের ভাই আবু কালাম (৬৫)।

আজ শুক্রবার দুপুরে উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের খিয়ারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আবু বক্কর সিদ্দিক ও আহত আবু কালাম পলাশবাড়ী ইউনিয়নের ধোবাকল পাইকারপাড়া গ্রামের মৃত আমিনুর রহমানের ছেলে। ঘটনার পর তাদেরকে উদ্ধার করে পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আবু বক্কর সিদ্দিককে মৃত ঘোষনা করেন। গুরুতর আহত আবু কালামের অবস্থার অবনতি হলে সেখান থেকে তাকে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবুল হাসনাত খান হত্যাকান্ডের বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ