আজ ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ও ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি

চাঁদে সালফার পেয়েছে ভারতের চন্দ্রযান-৩

  • In আন্তর্জাতিক
  • পোস্ট টাইমঃ ৩০ আগস্ট ২০২৩ @ ১০:১৮ পূর্বাহ্ণ ও লাস্ট আপডেটঃ ৩০ আগস্ট ২০২৩@১০:১৮ পূর্বাহ্ণ
চাঁদে সালফার পেয়েছে ভারতের চন্দ্রযান-৩

।।ইন্টারন্যাশনাল ডেস্ক।।

চাঁদের দক্ষিণ মেরু অঞ্চলে অনুসন্ধান চালিয়ে প্রথমবারের মতো পৃথিবীর একমাত্র প্রাকৃতিক ‍উপগ্রহটিতে সালফারের উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে। ভারতীয় মহাকাশ সংস্থা ইসরো জানিয়েছে, চন্দ্রযান-৩ এর রোবার প্রজ্ঞানে স্থাপিত যন্ত্রপাতির সাহায্যে এই পরীক্ষা চালানো হয়।

মহাকাশ সংস্থাটি জানিয়েছে, ওই পরিমাপে চাঁদের ওই অঞ্চলে সালফারের উপস্থিতি দ্ব্যর্থহীনভাবে নিশ্চিত করেছে। অরবিটারে স্থাপিত যন্ত্রপাতি দিয়ে এই পরিমাপ সম্ভব ছিল না। এছাড়া চাঁদে অক্সিজেন, ক্যালসিয়াম এবং লোহার অবস্থানও শনাক্ত হয়েছে। হাইড্রোজেনের খোঁজে অনুসন্ধান চালানো হচ্ছে।

এর আগে ইসরো জানায় চাঁদের মাটিতে চার মিটার গর্তে আটকে যাওয়ার পর রোভারটি সফলভাবে অন্যপথে ঘুরিয়ে দেয়া সম্ভব হয়েছে।

চাঁদের দক্ষিণ মেরুতে প্রথমবার চন্দ্রযানের অবতরণ ঘটিয়ে গত ২৩ আগস্ট ইতিহাস তৈরি করে ভারত। রাশিয়া, যুক্তরাষ্ট্র ও চীনের পর চতুর্থ দেশ হিসেবে চাঁদে মহাকাশ যান পাঠাতে সক্ষম হয় ভারত।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ