।।খুলনা ব্যুরো।।
আজ ৯সেপ্টেম্বর (শনিবার) সকাল ১১টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ আকরাম হোসেন ফাউন্ডেশন এর পক্ষ থেকে ডুমুরিয়া উপজেলার বড় বাজার সংলগ্ন কালীবাড়ি বাজারে ৩৫০ জন দুঃস্থ অসহায় মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন উক্ত ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক চেয়ারম্যান বাংলাদেশ আওয়ামীলীগ ফুলতলা উপজেলা, সদস্য খুলনা জেলা আওয়ামীলীগ ও বারবার নির্বাচিত ফুলতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ আকরাম হোসেন।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মোস্তফা কামাল খোকন (সহ সভাপতি খুলনা জেলা আওয়ামীলীগ ও আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আকরাম হোসেন ফাউন্ডেশন ডুমুরিয়া শাখা), প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ আকরাম হোসেন(চেয়ারম্যান ফুলতলা উপজেলা পরিষদ, খুলনা)।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আলহাজ্ব খান শুকুর উদ্দিন (যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আকরাম হোসেন ফাউন্ডেশন, ডুমুরিয়া শাখা)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – কে এম জিয়া হাসান তুহিন (ভাইস চেয়ারম্যান ফুলতলা উপজেলা পরিষদ),ফারজানা ফেরদৌস নিশা(মহিলা ভাইচ চেয়ারম্যান ফুলতলা উপজেলা পরিষদ), আবু তাহের রিপন(যুগ্ম-সাধারণ সম্পাদক ফুলতলা উপজেলা আওয়ামী লীগ ও সাবেক সভাপতি ফুলতলা উপজেলা ছাত্রলীগ), ইসমাইল হোসেন বাবলু (সভাপতি ২ নং দামোদর ইউনিয়ন আওয়ামী লীগ) মোল্যা সাহিদুল ইসলাম (সাধারণ সম্পাদক ২ নং দামোদর ইউনিয়ন আওয়ামী লীগ) মোস্তফা কামাল চৌধুরী বুলু, বিশিষ্ট আওয়ামী লীগ নেতা ফুলতলা উপজেলা। মোঃ সোহাগ খান, সাধারণ সম্পাদক ৪ নং ফুলতলা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগ।
এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন: অপু ,আহসান ইমন ভুইয়া, মাহমুদ মোড়ল, এস কে ইয়াসিন গাজীসহ আওয়ামীলীগ ও বিভিন্ন অঙ্গসংগঠনের উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের সকল নেতৃবৃন্দসহ আলহাজ্ব শেখ আকরাম হোসেন ফাউন্ডেশন ডুমুরিয়া শাখার সকল সদস্যবৃন্দ।






















