আজ ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ও ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ৮ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

পাঁচবিবিতে হত্যা মামলায় এক নারী সহ তিন জনের যাবজ্জীবন

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ১২ জুলাই ২০২৩ @ ০৩:০৪ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১২ জুলাই ২০২৩@০৩:০৪ অপরাহ্ণ
পাঁচবিবিতে হত্যা মামলায় এক নারী সহ তিন জনের যাবজ্জীবন

।।জয়পুরহাট প্রতিনিধি।।

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কুসুম্বা ইউনিয়নের হরেন্দা গ্রাম এলাকায় সংঘবদ্ধ বিষপানে হত্যার দায়ে এক নারী সহ তিন জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আসামিদের প্রত্যেককে দশহাজার টাকা জরিমানা,ও দুটি ধারায় অনাদায়ে একটিতে এক বছর আরও দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার ১২জুলাই দুপুর ১২টার দিকে জয়পুরহাট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নূর ইসলাম এ রায় ঘোষনা করেন।
রায়ে যাবজ্জীবন প্রাপ্ত আসামিরা হলেন উপজেলার হরেন্দা গ্রামের হাঁস মিয়ার ছেলে আমজাদ হোসেন (৬০), আতাউরের স্ত্রী মুন্জিলা ৫০ আতাউর রহমান ৬৫ উপজেলার হরন্দা গ্রামের নিজাম উদ্দিনের ছেলে।

এজাহার সূত্রে জানা গেছে, ২০০০ সালের ১৩ মে পাঁচবিবি উপজেলার হরুন্দা গ্রামে এ ঘটনায় ওই যুবতীর বাড়ি হরিপুর পলাশ বাড়ি জেলা গাইবান্ধা থেকে বিবাহের কথা বলে ১৮,০০০/- হাজার টাকা সহ যুবতীকে নিয়ে আসেন টাকা আত্মসাত করে পরের দিন যুবতীর মুখে বিশ ঢেলে হত্যা করে।

এ ঘটনায় ওই বছরের ১৩ মে পাঁচবিবি থানায় ওই যুবতীর মা খালেদা বেওয়া মামলা করেন। পরে পুলিশ আসামিদের গ্রেফতার করে।

মামলার বাদী বলেন, আদালত যে রায় দিয়েছেন, আমরা অনেক খুশি ও সন্তুষ্ট আমার মেয়ের আত্মা শান্তি পাবে। আর প্রত্যেকটা হত্যার ঘটনায় এরকম রায় হলে আমাদের সমাজে হত্যার ঘটনা কমে যাবে।

তবে যাবজ্জীবন সাজা প্রাপ্ত আসামি আতাউর রহমানের ছেলে ছাইদার বলেন,আমার বাবা স্বীকারোক্তি দেয়নি। নিহত মুনজিলা আমাদের বাড়িতে আশ্রিতা ছিলেন আমরা উচ্চ আদালতে যাব, সেখানে ন্যায় বিচার নিশ্চিত হবে।

মামলাটির রাষ্ট্রপক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট নৃপেন্দ্র নাথ মণ্ডল পিপি ও আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট মোস্তাফিজার৷

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ