আজ ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ও ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ৯ই সফর, ১৪৪৮ হিজরি

ঠাকুরগাঁওয়ে জাতীয় শোক দিবস উপলক্ষে শোক র‍্যালী ও আলোচনাসভা অনুষ্ঠিত

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ১৯ আগস্ট ২০২৩ @ ০২:৫৪ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১৯ আগস্ট ২০২৩@০২:৫৪ অপরাহ্ণ
ঠাকুরগাঁওয়ে জাতীয় শোক দিবস উপলক্ষে শোক র‍্যালী ও আলোচনাসভা অনুষ্ঠিত

রবিউল এহ্সান রিপন
ঠাকুরগাঁও প্রতিনিধি।।

ঠাকুরগাঁওয়ে স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ও ১৫ আগস্টের সকল শহিদের ৪৮ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও শোক র‍্যালী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে ১৫ আগস্ট পালন কমিটির উদ্যোগে ঠাকুরগাঁও রোড যুব সংসদ মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার আগে যুব সংসদ মাঠ থেকে একটি শোক র‍্যালী বের হয়ে রেলস্টেশন গেট প্রদক্ষিণ করে আবার মাঠে এসে শেষ হয়৷

এসময় ১৫ আগস্ট পালন কমিটির আহব্বায়ক মোস্তফা কামালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ সাদেক কুরাইশী। এ ছাড়াও জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক গোলাম ফারুক রুবেল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম, পৌরসভার মেয়র আন্জুমান আরা বন্যা, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক দেবাশীষ দত্ত সমীরসহ অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, শোকের মাস থেকে শিক্ষা নিয়ে সকলকে ঐক্যবদ্ধ হয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবার নৌকাকে বিজয় করতে হবে৷

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ