মুজাহিদ আল মুন্না
মেহেরপুর প্রতিনিধি।।
মেহেরপুরে বিএনপির ডাকা পঞ্চম ধাপের সড়ক অবরোধের দ্বিতীয় ও শেষ দিনের অবরোধ চলছে।
আজ বৃহস্পতিবার (১৬ নভেম্বর) ভোর থেকেই অবরোধের কারণে মেহেরপুর থেকে রাজধানী ঢাকা, চিটাগাং, বরিশাল, সিলেট, খুলনাসহ সারা দেশের সকল রুটের বাস চলাচল বন্ধ রয়েছে।
এছাড়াও আন্ত:জেলা বাস সার্ভিস মেহেরপুর থেকে চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া রুটের বাস চলাচল বন্ধ রয়েছে। বিচ্ছিন্নভাবে সবজি বোঝাই কিছু কিছু ট্রাক মেহেরপুর থেকে ঢাকা-বরিশাল সহ বিভিন্ন রূপে চলাচল করছে করতে দেখা গেছে।
মেহেরপুর জেলা বাস ও মিনিবাস মালিক সমিতি অফিস সূত্রে জানা যায়, রাজধানী ঢাকা, চিটাগাং, বরিশাল, সিলেট, খুলনাসহ সারা দেশের সকল রুটে ৭০ থেকে ৮০ গাড়ি ছেড়ে যায়। প্রতিটি বাসে গড়ে আসন থাকে ৩২ থেকে ৪২ টি। প্রতিটি আসনের জন্য টিকেটের দাম নির্ধারিত আছে ৬শ থেকে ১৫শ টাকা পর্যন্ত। এ হিসেবে বাসের প্রতি টিপে ২৫-৩০ হাজার টাকার টিকেট বিক্রি হয়। সে হিসেবে প্রতিদিন ৭০ থেকে ৮০ টি বাসের টিপ ২ কোটি টাকার অধিক টিকেট বিক্রি হয়। এর বাইরে আন্তজেলা বাস সার্ভিসে মেহেরপুর থেকে চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া তে প্রতিদিন প্রায় শতাধিক লোকাল পরিবহনের টিপ চলে। চলমান রাজনৈতিক পরিস্থিতির কারণে সেটিও বন্ধ রয়েছে। যার প্রভাব পড়ছে পড়ছে আবাসিক হোটেল, খাবার হোটেল, পেট্রোল পাম সহ বিভিন্ন ব্যবসায়।
প্রসঙ্গত, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন ও ঘোষিত তফসিল অবৈধ করে আখ্যায়িত করে তা বাতিলের দাবিতে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল এ কর্মসূচি পালন করছেন।





















